ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি কর্তৃক নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত


মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)-এর ডিবেটিং সোসাইটির উদ্যোগে "চিন্তা ও চেতনার দ্বার উন্মোচিত হোক যুক্তির ছন্দে" এই শিরোনামে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার ১লা জুলাই ২০২৫ইং তারিখে বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সিপিএস বিভাগের সেমিনার কক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে নবীন বিতার্কিকদের বরণ ও প্রবীণ বিতার্কিকদের বিদায় জানানো হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির কো-মডারেটর ড. জিয়াউর রহমান এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিপিএস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আশরাফুল আলম। এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা সহযোগী অধ্যাপক আব্দুল কাদের মিয়া, সহযোগী অধ্যাপক ড. মো. আশরাফ আলী এবং প্রভাষক তুহিন আহমেদ । পাশাপাশি সাবেক ও বর্তমান বিতার্কিক সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আশরাফুল আলম বলেন, “যুক্তিভিত্তিক চর্চা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে বিতর্কের ভূমিকা অপরিসীম। তরুণদের নেতৃত্বদানের গুণাবলি গঠনে ডিবেটিং সোসাইটির এমন উদ্যোগ প্রশংসার দাবিদার।"

সভাপতির বক্তব্যে ড. জিয়াউর রহমান বলেন,
"ডিবেটিং সোসাইটি শুধুমাত্র যুক্তি ও তর্কের চর্চার জায়গা নয়, এটি একটি পরিবার  যেখানে আমরা শিখি, বেড়ে উঠি এবং একে অপরকে অনুপ্রেরণা দিই। তোমাদের মাঝে থেকেই গড়ে উঠবে ভবিষ্যতের নেতৃত্ব, যুক্তির দীপ্ত আলোয় আলোকিত হবে আমাদের আগামী দিনের পথচলা। প্রবীন তোমরা এই সংগঠনকে যে শ্রম, সময় ও ভালোবাসা দিয়ে এগিয়ে এনেছ, তা আমাদের পথপ্রদর্শক হয়ে থাকবে। তোমাদের অর্জন, অভিজ্ঞতা এবং বন্ধুত্বের স্মৃতি আমাদের অনুপ্রেরণা যোগাবে সবসময়।"

অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল ও স্মারক উপহার দিয়ে বরণ করে নেওয়া হয় এবং বিদায়ী সদস্যদের হাতে ক্রেস্ট ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়। পরবর্তীতে রম্য বিতর্কের আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটির এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে দলগত চেতনা ও যুক্তির মাধ্যমে মত প্রকাশের চর্চা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন উপস্থিত অতিথিবৃন্দ।

আরও খবর