ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

শিক্ষক সংকটে গোবিপ্রবির এনিম্যাল সাইন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগ, শিক্ষার্থীদের ভবিষ্যৎ অনিশ্চিত


গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) এনিম্যাল সাইন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন (এএসভিএম) বিভাগে শিক্ষক সংকট চরমে পৌঁছেছে। যেখানে ন্যূনতম ২৫ জন শিক্ষকের প্রয়োজন, সেখানে পুরো বিভাগ কার্যত পরিচালিত হচ্ছে মাত্র একজন শিক্ষকের উপর নির্ভর করে। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে একাডেমিক কার্যক্রম, সৃষ্টি হয়েছে সেশনজটের আশঙ্কা, আর পড়াশোনার পরিবেশ দিন দিন হয়ে উঠছে অস্থির।


বুধবার (২ জুলাই) দুপুরে বিভাগের শিক্ষার্থীরা উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে তাঁরা অবিলম্বে শিক্ষক নিয়োগসহ বিভাগটির সার্বিক প্রশাসনিক ও একাডেমিক সংকট নিরসনে ৫ দফা দাবি উত্থাপন করেন।

শিক্ষার্থীদের অভিযোগ, বিভাগের মোট ৮টি ব্যাচে পাঠদান কার্যক্রম নিয়মিতভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে না। অনেক শিক্ষক ছুটিতে বা বিদেশে থাকায় একমাত্র স্থায়ী শিক্ষককে দিয়ে পুরো বিভাগ চালানো প্রায় অসম্ভব হয়ে পড়েছে। ফলে শিক্ষার্থীদের মাঝে হতাশা বিরাজ করছে।

দাবিসমূহের মধ্যে রয়েছে—


১,অতি দ্রুত বিভাগকে স্বতন্ত্র অনুষদে উন্নীতকরণের পদক্ষেপ গ্রহণ।


২, দেশের অন্যান্য ভেটেরিনারি ফ্যাকাল্টির মানদণ্ড অনুযায়ী যথাযথ সংখ্যক শিক্ষক নিয়োগের ব্যবস্থা গ্রহণ।


৩,বিভাগের একাডেমিক কার্যক্রম সচল রাখার নিমিত্তে বর্তমান তিনটি শূন্য পদে স্থায়ী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া আগামী একমাসের মধ্যে সম্পন্ন করতে হবে এবং অন্তত ১০ জন খন্ডকালীন শিক্ষক স্বশরীরে অতি দ্রুত নিয়োগ দিতে হবে।


৪,ভেটেরিনারি টিচিং হাসপাতালের অবকাঠামো সংস্কার, অসুস্থ প্রাণী নিয়ন্ত্রণের জন্য হাসপাতালের স্থান ও সুযোগ-সুবিধার বৃদ্ধি এবং কার্যকর ব্যবস্থাপনা।


৫,ল্যাব সুবিধার উন্নয়ন এবং সুষ্ঠু পরিচালনার জন্য পর্যাপ্ত টেকনিশিয়ান নিয়োগ।


শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এসব সমস্যা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাঁরা প্রশাসনকে ৩ দিনের আলটিমেটাম দিয়েছেন এবং সময়মতো দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন।


বিভাগের ৩য় ব্যাচের  শিক্ষার্থী আরাফাত বলেন, “ভেটেরিনারি পড়তে এসে প্রতিদিন হতাশার মুখোমুখি হতে হচ্ছে। একজন শিক্ষক দিয়ে এত বড় একটি বিভাগ চালানো বাস্তবসম্মত নয়। এভাবে চললে —দ্রুত ব্যবস্থা না নিলে সেশনজট অনিবার্য হয়ে উঠবে।”


শিক্ষার্থীরা আশাবাদী, বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের দাবির যৌক্তিকতা অনুধাবন করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেবে।

Tag
আরও খবর