ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরতে বাঁধা দেয়ায় পিটিয়ে যে যখম

চিত্র সংগৃহীত

মোংলা প্রতিনিধিঃ


সুন্দরবনের নদী ও খালে বিষ দিয়ে মাছ শিকারে বাধা ও প্রতিবাদ করায় মোংলার চিলা ইউনিয়নের বৌদ্ধমারী বাজারে ইউনিয়ন বিএনপি নেতা বাবুল হাওলাদারসহ পাঁচজনকে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে বিষ দস্যুরা। তারা এখন বিছানায় কাতরাচ্ছে।

আহতরা হলেন—বিএনপি নেতা বাবুল হাওলাদার, ইলিয়াছ জমাদ্দার, জ্যাকি জমাদ্দার, পাবেল হাওলাদার ও রিয়াজ জমাদ্দার।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় বৌদ্ধমারী বাজারে একটি দোকানে সুন্দরবনের খালে বিষ দিয়ে মাছ শিকার না করতে অনুরোধ করেন ইলিয়াছ জমাদ্দার। এ সময় স্থানীয় কাদের জমাদ্দারের সঙ্গে তার কথাকাটাকাটি হয়। একপর্যায়ে তাদের মধ্যে হাতাহাতি শুরু হলে ইলিয়াছ শারীরিকভাবে আহত হন।

তার শ্যালক বাবুল হাওলাদার মীমাংসার জন্য এগিয়ে গেলে কাদের জমাদ্দার, আলামিন জমাদ্দার, হাসান জমাদ্দার, মামুন জমাদ্দার, জাহিদ ব্যাপারীসহ একটি সংঘবদ্ধ দল দেশীয় লাঠিসোঁটা ও রড নিয়ে বিএনপি নেতা বাবুলসহ অন্যদের ওপর হামলা চালায়। এতে বাবুলসহ পাঁচজন গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে আহতরা সেখানেই চিকিৎসাধীন।

এ খবর ছড়িয়ে পড়লে মোংলা উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা এবং মোংলা প্রেস ক্লাবের বর্তমান সভাপতিসহ অনেকেই হাসপাতালে আহতদের দেখতে ছুটে যান।

এর আগে এদের প্রতিরোধের মুখে স্থানীয় গাজা ব্যবসায়ী গাজা রেখে বনের মধ্যে পালিয়ে গেলে সে ঘটনা ব্যপক চাঞ্চল্য সৃষ্টি করে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. শাহিন জানান, বাবুল, জ্যাকি ও ইলিয়াছ জমাদ্দারের মাথায় প্রচণ্ড আঘাত রয়েছে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বলেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর