নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মর্মান্তিক মৃত্যু সুশিক্ষার জন্য আধুনিক প্রযুক্তির ব্যবহার অপরিহার্য সংবর্ধনা অনুষ্ঠানে ড. সুব্রত বড়ুয়া নিজ দলের নেতাদের মারধর ও সিট দখল: সংবাদ প্রকাশের পর জাবিপ্রবি ছাত্রদলের আহ্বায়ক বহিষ্কার বরিশাল রুপাতলীর মহাসড়ক এখন ভ্রাম্যমাণ ব্যবসায়ীদের দখলে! সাংবাদিকের বিরুদ্ধে বিভ্রান্তিকর অপপ্রচার চালানোর অভিযোগ রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন

হতাশার আরেক নাম সাত কলেজ ৭ মাসেও রেজাল্ট পায়নি শিক্ষার্থীরা

গত বছরের ডিসেম্বর মাসে শুরু হওয়া বিভিন্ন বর্ষের ফাইনাল পরীক্ষা দীর্ঘ সময় নিয়ে শেষ হলেও চলতি বছরে ৬ মাস পার হয়ে যাওয়া সত্যেও ফলাফল প্রকাশ করতে ব্যর্থ ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা নিয়ন্ত্রক অফিস ।

বুধবার (২৩ শে জুলাই) সকাল ১০ টায় একাডেমিক কার্যক্রম চলাকালীন শিক্ষার্থীদে বক্তব্যে এসব চরম দুর্ভোগ হতাশার কথা প্রকাশ করেন শিক্ষার্থীরা ।

ঢাবি অধিভুক্ত বাতিল হবার পর এ সকল কলেজের শিক্ষার্থীরা নতুন করে যেন বিভিন‌ সমস্যা ও ভোগান্তিতে পড়েছে। ঠিক মতো পরীক্ষা না নেওয়া , ফলাফল প্রকাশ বিঘ্নতা ,খাতা দেখায় অবহেলা অনিয়ম, দুর্নীতি , নন-প্রমোটেড হওয়া থেকে শুরু করে সাত কলেজ নামক মাকাল ফল, শিক্ষার্থীদের কাছে হয়ে উঠেছে এক অভিশাপের নাম ।

(তিতুমীর কলেজের ) গণিত বিভাগের এক শিক্ষার্থী (নাইমুর রহমান দূর্জয়) এসব হতাশার কথা বলতে গিয়ে বলেন , অনেক আশা নিয়ে ভর্তি হয়েছিলাম এখানে, কিন্ত ১ম বর্ষে অনেক ভালো পরীক্ষা দিয়ে আমাদের নন-প্রমোটেড করিয়ে দেওয়া হয় ।

ভালো ফলাফল করার মত প্রস্তুতি নিয়েই পরীক্ষায় অংশগ্রহণ করলাম। পরীক্ষাও ভালো ফলাফল করার মতোই হয়েছিল। কিন্তু রেজাল্ট দেখে আমি খুবই হতাশ হলাম। Calculus, geometrics, linear algebra এবং physics এর মত কঠিন কোর্সগুলোতে পাস করার পরও। নন মেজরের মতো সাবজেক্টগুলোতে ফেল দেওয়ায় নন-প্রমোটেড হয়ে যাই। কিন্তু এই সাবজেক্টগুলো পরীক্ষা আমার ভাল হয়েছিল। তবু ফেল দিয়েছে। এর কারণ আমি জানিনা। শুধু যে আমি তাই না আমাদের ডিপার্টমেন্টের অধিকাংশ শিক্ষার্থীকে ইকোনোমিক্স এর মত সাবজেক্টে তাদেরকে গন হারে ফেল দেওয়া হয়। পরিবারের কাউকেই আমি এই বিষয়টি জানায়নি তাদেরকে মিথ্যা বলতে হয়েছে। 


এরপর (ঢাকা কলেজের ) এক শিক্ষার্থী (আহমেদ) বলেন ,গত এক বছর আমাদের নন প্রমোটেড ছাত্র-ছাত্রীদের কোন ক্লাস করানো হয়নি, কলেজ থেকে কোন দিকনির্দেশনা দেওয়া হয়নি। হঠাৎ করে পরীক্ষার আগের দিন একটি নোটিশ দিল বাহারুল স্যার। উনার নোটিশে উল্লেখ ছিল "যারা নন প্রমোটের তারা শুধু গত বছরের ফেল করা বিষয়গুলোতেই ইমপ্রুভমেন্ট পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করতে পারবে। "

এই নোটিশের কোন মানে বুঝে উঠতে পারিনি। পরীক্ষার আগের দিন সবাই নতুন করে ফর্ম ফিলাপ শুরু করলো। তাদের দেখা দেখি আমিও করলাম। 

পরীক্ষার প্রস্তুতি নিয়ে ছিলাম সব বিষয়ের কিন্তু পরীক্ষার দিন নতুন সিলেবাসের প্রশ্ন আমাদের দেওয়া হয়েছে। এমনকি অনেক প্রশ্ন আমাদের সিলেবাসের বাহির থেকে এসেছে আনকমন প্রশ্ন  এমনকি অধিকাংশ প্রশ্নই ছিল আমাদের বইয়ের বাহিরের। 

বাঙলা কলেজের এক শিক্ষার্থী (শিবলী সাদিক)  আমরা প্রায় আড়াই বছরের বেশি হয়ে গেল এখনো ফার্স্ট ইয়ারে। আবার যদি পরীক্ষায় নন প্রমোটেড হয় দেখা যাবে আমাদের ফার্স্ট ইয়ার চার বছর চলে যাবে। অর্থাৎ অনার্স পাশ করা হয়তো আর আমাদের পক্ষে সম্ভব হবে না। এতে করে আমার শিক্ষাজীবনের ইতি টানতে হবে।

আরও খবর




6a79616e705ce-100826112814.webp
এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

১৩ দিন ৫ ঘন্টা ১৭ মিনিট আগে