নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

সারিয়াকান্দিতে ভোক্তা অধিদপ্তরের অভিযানে দই-মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বগুড়ার সারিয়াকান্দিতে দুইটি দই-মিষ্টির দোকানে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার দুপুরে সারিয়াকান্দি পৌর এলাকায় অভিযানে ভোক্তা সংরক্ষণ অধিকার আইন, ২০০৯ এর ৩৭ ও ৩৮ ধারায় খাবার অনুপযোগী মিষ্টি মজুদ ও বিক্রির দায়ে একতা দধি এন্ড মিষ্টান্ন ভান্ডারের মালিক কে ১০ হাজার টাকা জরিমানা এবং পরবর্তীতে সচেতন হওয়ার হুঁশিয়ারি ও নষ্ট দই-মিষ্টি জব্দ করে ধ্বংস করা হয়েছে। 
একই দিনে জনতা দই ঘর এর দোকানিকে মূল্য তালিকা, পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ এবং বিএসটিআই অনুমোদন না থাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ১০,০০০ টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান
সংশোধন হওয়ার সুযোগ দিয়ে পরবর্তীতে আরো কঠিন সাজার হুঁশিয়ারিও দেন এই কর্মকর্তা। এ সময় জেলা নিরাপদ খাদ্য অফিসার মোঃ রাসেল উপস্থিত ছিলেন। 
অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া জেলা কার্যালয়ের যৌথ অভিযানে বিভিন্ন খাদ্য ব্যবস্থাপনার উপর অভিযান পরিচালনা করা হয়েছে। সারিয়াকান্দি বিভিন্ন দই-মিষ্টির কারখানা, দোকান সহ হোটেল এবং কয়েকটা ফলের দোকান মনিটরিং করা হয়েছে। পণ্যের গায়ে মূল্য, উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় এবং নষ্ট মিষ্টি ভালো মিষ্টির সাথে বিক্রির অপরাধে দুটি দোকানে ১০ হাজার করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ অভিযান চলমান থাকবে। 

Tag
আরও খবর