উত্তরন'র পরশুরাম উপজেলায় প্রকল্প অবহিতকরণ সভা ১১ই আগষ্ট ২০২৫ তারিখ রোজ সোমবার সকাল ১০.৩০ মিনিটে দাতা সংস্থা সিডা এর অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন্টারন্যাশন্যাল এর সহযোগিতায় উত্তরণ কর্তৃক বাস্তবায়িত BGD SIDA Flash Flood Response 2025 প্রকল্পের মাধ্যমে ফেনী জেলার পরশুরাম উপজেলার মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্থ উপকারভোগীদের মাঝে শর্তহীন টাকা ও হাইজিন কিটস প্রদান, কার্যক্রম পরিচালনার জন্য উপজেলা ও ইউনিয়ন এডমিনিসট্রেশনের সাথে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। উত্তরণ এর প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এর সঞ্চালনায়, অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফুলগাজী ও পরশুরাম উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার জনাবা ফাহরিয়া ইসলাম । প্রধান অতিথি দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন এবং বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে এই প্রকল্প বাস্তবায়নের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এবং তিনি উপস্থিত সকলকে এই প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতা প্রদানের জন্য আহবান করেন এবং বন্যায় ক্ষতিগ্রস্থ প্রকৃত উপকারভোগী যেন সাপোট পায় সেই বিষয়ে সহযোগিতা করারও আহবান জানান। এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে তাঁরা সার্বিক সহযোগিতা করবেন বলেও আশ্বস্থ করেন। এসময় অবহিতকরণ সভায় উপস্থিত ছিলেন পরশুরাম উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, যুব উন্নয়ন কর্মকর্তা, লাইভস্টক অফিসার, পাবলিক হেলথ ইঞ্জিনিয়ার, ফিসারিজ অফিসার, আইসিটি কর্মকর্তা এবং মির্জানগর, চিথলিয়া ও বক্স মাহমুদ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধি। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন সেভ দ্য চিলড্রেন এর উক্ত প্রকল্পের প্রজেক্ট অফিসার, মমতাজ বেগম এবং উত্তরণ এর প্রকল্প স্টাফবৃন্দ। উপস্থিত সকলেই উল্লেখিত কার্যক্রম হাতে নেয়ার জন্য দাতা সংস্থা সিডা, সহযোগি সংস্থা সেভ দ্য চিলড্রেন ও বাস্তবায়নকারী সংস্থা উত্তরণকে আন্তরিক ধন্যবাদ জানান।
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৪ মিনিট আগে
১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে