নকল পেলে প্রতিষ্ঠান প্রধানকে আইনের আওতায় আনা হবে : শিক্ষামন্ত্রী অনলাইন জুয়া এখন ফৌজদারি অপরাধ: অর্থমন্ত্রী সাতক্ষীরার জেলা প্রশাসকের বক্তব্যের ‘বিকৃত করে প্রচার করার অভিযোগ। শ্যামনগরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বর্জ্য পরিস্থিতি পর্যবেক্ষণ পদযাত্রা শ্যামনগরের দ্বীপ ইউপি গাবুরায় উন্মুক্ত বাজেট সভা নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের ফল উৎসব টিকটকে ছড়াল স্কুলছাত্রকে পেটানোর ভিডিও ভাইরাল ‎মোংলায় উপকূলীয় মানুষের দোরগোড়ায় কোস্ট গার্ডের বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ লালপুরে পাটের আবাদ বেড়েছে, ভালো ফলনের আশা লালপুরে দশহারা গঙ্গা স্নান অনুষ্ঠিত লাখাইয়ে ধর্ষণের অভিযোগে যুবককে মাথা ন্যাড়া করে প্রশাসনে হস্তক্ষেপ। নরসিংদীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে বন বিভাগের অভিযানে অবৈধ বালুবাহী ছয় মহেন্দ্র ট্রাক জব্দ সানন্দবাড়ীতে ওয়ালটন প্লাজার উদ্যোগে গ্রাহক সুরক্ষা ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুর পৌরসভার ২০২৬-২৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণা ঝিনাইগাতীতে কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ দিনাজপুরে বিএসএফ কর্তৃক পুশব্যাক: ৪ বাংলাদেশী আটক যৌতুকের জন্য স্বামীসহ শ্বশুরবাড়ির অমানুষিক নির্যাতনের অভিযোগ: ৪বছরের সন্তানসহ ঘর ছাড়া স্ত্রী গোয়ালন্দে ইবতেদায়ি মাদ্রাসায় ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ নাগেশ্বরীতে মাদক মুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে মূল্যায়ন ও সমাপনী সভা অনুষ্ঠিত

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে আবেদন, রিভিউ শুনানি ২৬ আগস্ট

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2025 05:22:50 pm

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের দাবিতে দেশের সব রাজনৈতিক দল সুপ্রিম কোর্টের আপিল বিভাগে আবেদন করেছে। এ আবেদনের শুনানি আগামী ২৬ আগস্ট অনুষ্ঠিত হবে। 


বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে এ আবেদন করা হয়।


এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও একজন ব্যক্তি চারটি পৃথক রিভিউ আবেদন করেন। জামায়াতে ইসলামী বাংলাদেশের পক্ষে আইনজীবী মোহাম্মদ শিশির মনির বৃহস্পতিবার প্রধান বিচারপতির কাছে দ্রুত শুনানির জন্য মেনশন করলে, প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন ছয় বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ এ দিন নির্ধারণ করেন। 


এ প্রসঙ্গে আইনজীবী শিশির মনির সাংবাদিকদের জানান, বিষয়ের গুরুত্ব বিবেচনায় এটি টপ আইটেম হিসেবে আগামী ২৬ আগস্ট শুনানির জন্য রাখা হয়েছে। অ্যাটর্নি জেনারেলসহ সব পক্ষকে জানানো হয়েছে, যেন সবাই শুনানির জন্য প্রস্তুত থাকতে পারেন।


১৯৯৬ সালে সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত হয়। এ ব্যবস্থার অধীনে ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ দুই-তৃতীয়াংশের বেশি আসন জিতে ক্ষমতায় আসে। তবে ২০১১ সালের ১০ মে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ত্রয়োদশ সংশোধনীকে অবৈধ ঘোষণা করে। এরপর ২০১১ সালের ৩০ জুন জাতীয় সংসদে পাস হয় সংবিধানের পঞ্চদশ সংশোধনী, যার মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আনুষ্ঠানিকভাবে বিলুপ্ত হয়। পরদিন ৩ জুলাই এ সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়।


তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপের পর আওয়ামী লীগের অধীনে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে প্রতিটি নির্বাচনই নানা অনিয়ম ও ‘একতরফা ভোট’ করা হয়।


গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত একটি বেঞ্চ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্তি-সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের ২০ ও ২১ ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক ও বাতিল ঘোষণা করে রায় দেন। ফলে তত্ত্বাবধায়ক সরকার নিয়ে নতুন করে আলোচনার ক্ষেত্র তৈরি হয়।


জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ এর আগে বলেছেন, বাংলাদেশের সব রাজনৈতিক দল তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ব্যাপারে অভিন্ন মত পোষণ করেছে। বৈঠকগুলোতে তত্ত্বাবধায়ক সরকারের কাঠামো, গঠন ও এখতিয়ার নিয়েও আলোচনা হয়েছে। 

আরও খবর
6a3a1926c534d-230626112702.webp
দুপুরের মধ্যে ঢাকাসহ ১৫ জেলায় ঝড়ের আভাস

১ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে



6a39437ee2859-220626081526.webp
এনআইডি সংশোধনের সহজ উপায়ের খোঁজে ইসি

২ দিন ১৪ ঘন্টা ৩৭ মিনিট আগে