নাঙ্গলকোটে প্রত্যয় সংগঠনের আর্থিক সহায়তা প্রদান আশাশুনির বাঁকড়ায় সড়কের গাছ কেটে আত্মসাৎ ও বনায়নের ক্ষতির প্রতিকার প্রার্থনা দিনাজপুরে পানি নিষ্কাশন ব্যবস্থার অভাবে চরমদুষর্ভোগে বিহারীপাড়ার প্রায় ৩০০পরিবার ‎রামপাল তাপবিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী অমিত কুতুবদিয়ায় দুই শিশুর মৃত্যু সৌদি আরবের আগেই ঈদুল আজহার তারিখ ঘোষণা করল দুই দেশ এক সপ্তাহ বন্ধ থাকবে দেশের সব আদালত শেরপুরের ঝিনাইগাতীতে বোরো ধান ও চাল সংগ্রহ অভিযান উদ্বোধন পদত্যাগ করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ইরান যুদ্ধে ইরাকের তেল-বাণিজ্যে ধস গোয়ালন্দে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে পোস্টারিং ও নৌ-মিছিল।। এলাকাজুড়ে চাঞ্চল্য ‎সুন্দরবনে ফের অস্ত্রসহ দুই দস্যু গ্রেফতার, চার জেলে উদ্ধার ১ জুলাই থেকেই নতুন পে-স্কেল কার্যকর! অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট ২১ জেলার মানুষের দাবিতে দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর আহ্বান জাবিপ্রবির নবনিযুক্ত উপাচার্যের যোগদান অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে রিট রায়পুরে ঘাট দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ,আহত ৭ জন নেপালে ইতিহাস গড়লেন বানিয়াচংয়ের আমির উদ্দিন সাতক্ষীরায় ৫৬ ইউনিয়ন ভূমি অফিস সক্রিয়

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান নাজমুস সাদেকীন

মাভাবিপ্রবির অর্থনীতি বিভাগের নতুন চেয়ারম্যান নাজমুস সাদেকীন

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীনকে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি সদ্য সাবেক চেয়ারম্যান অধ্যাপক  ড. সঞ্জয় কুমার সাহার স্থলাভিষিক্ত হয়েছেন।


মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে চিঠির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে । এ বিষয়ে একটি বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে।


অফিস আদেশে বলা হয়, যথাযথ কর্তৃপক্ষের আদেশক্রমে জানাচ্ছি যে, ২০/০৮/২০২৫ তারিখ হতে পরবর্তী ০৩ (তিন) বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রচলিত শর্তে আপনাকে অর্থনীতি বিভাগের বিভাগীয় চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে।


এই বিষয়ে অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন বলেন, অর্থনীতি বিভাগের চেয়ারম্যান হিসেবে পুনরায় দায়িত্ব পাওয়া আমার জন্য এক বিশাল সম্মানের বিষয়। এ দায়িত্ব আমাকে যেমন গর্বিত করেছে, তেমনি দিয়েছে বড় ধরনের দায়িত্ববোধ।

আমি বিশ্বাস করি, শিক্ষা ও গবেষণার উৎকর্ষতার মাধ্যমেই একটি বিভাগকে এগিয়ে নেওয়া সম্ভব। শিক্ষার্থীদের জ্ঞানচর্চা, গবেষণার সুযোগ বৃদ্ধি, দক্ষ মানবসম্পদ তৈরি এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থা চালু করার মাধ্যমে আমাদের বিভাগকে আরও সমৃদ্ধ করতে চাই।


আগেও চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার অভিজ্ঞতা রয়েছে আমার। সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বিভাগের উন্নয়ন কর্মকাণ্ডকে আরও বেগবান করার চেষ্টা করবো।


শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টাই আমাদের প্রধান শক্তি। আমি সকলের সহযোগিতা কামনা করছি, যেন আমরা মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগকে দেশের শীর্ষস্থানীয় একটি বিভাগে পরিণত করতে পারি।


পরিশেষে, বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভিসি স্যার ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই আমাকে আবারও এ দায়িত্ব প্রদানের জন্য। আশা করি, দায়িত্ব পালনে আমি সবার সহযোগিতা ও দোয়া পাবো।”

আরও খবর

6a0625c810b49-150526014304.webp
দেশের ১১ বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি নিয়োগ

২ দিন ২১ ঘন্টা ২০ মিনিট আগে