প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ

রোটারি ক্লাবের উদ্যোগে ইয়াতিমদের মাঝে ফলের চারাগাছ বিতরণ


রোটারি ক্লাব অব টাঙ্গাইল সিটির উদ্যোগে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়নের সহযোগিতায় "ট্রিজ ফর লাইফ" শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজ ১ সেপ্টেম্বর (সোমবার)

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইবি তালিমাতে কোরআন ও সুন্নাহ  মাদ্রাসায় অধ্যয়নরত ইয়াতিম শিশুদের মাঝে  ফলের চারাগাছ বিতরণ ও মাদ্রাসা প্রাঙ্গণে রোপণ  করা হয়। 


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাভাবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ। ‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্লাবের প্রেসিডেন্ট রোটারিয়ান মোঃ সামছুল আলম (শিবলী), প্রোগ্রাম চেয়ার ছিলেন রোটারিয়ান অধ্যাপক ড. মোঃ নাজমুস সাদেকীন, উপস্থিত ছিলেন পাস্ট প্রেসিডেন্ট ড. মোহা. তৌহিদুল ইসলাম।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাভাবিপ্রবির শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফজলুল করিম,  প্রক্টর অধ্যাপক ড. মোঃ  ইমাম হোসেন।  প্রোগ্রাম পরিচালনা করেন  ক্লাবের পাস্ট সেক্রেটারি আরিফুল ইসলাম।  এছাড়া সহযোগী সংগঠনে রোটারেক্ট ক্লাব অব মাওলানা ভাসানীর প্রেসিডেন্ট সাকিব হাসান খান সহ ক্লাবের সদস্যবৃন্দ ও মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। 

‎কর্মসূচির প্রধান অতিথি তাঁর বক্তব্যে পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরে বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং সুস্থ প্রজন্ম গঠনের জন্য বেশি বেশি করে গাছ লাগাতে হবে। গাছ শুধু আমাদের অক্সিজেনই দেয় না, জীববৈচিত্র্য রক্ষা ও ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও অপরিহার্য।


‎এসময় অতিথিরা বলেন, ইয়াতিম শিশুদের হাতে এই চারা তুলে দেওয়া কেবল একটি প্রতীকী উদ্যোগ নয়, বরং তাদের জীবনে সবুজের ছোঁয়া এনে দেওয়ার একটি মানবিক প্রয়াস।

'‎ট্রিজ ফর লাইফ' শীর্ষক বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সারাদেশে রোটারি ক্লাব অব ঢাকা মিড ও বনায়ন এর সহযোগিতায় রোটারি ক্লাবের পক্ষ থেকে ৩৫ হাজার বৃক্ষ চারাগাছ রোপণ ও বিতরণ করা হয়। 

‎পরিবেশবান্ধব এই কার্যক্রমে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, রোটারি ও রোটার্যাক্ট ক্লাবের সদস্যরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।

আরও খবর