বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুবসমাজের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরণ, যুব পানি কমিটি ও পাঠক ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রানী সরকার।

অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনা কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, তালা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সেখ শফিকুল ইসলাম, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আফতাব হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা প্রেসক্লাবের সভাপতি এমএ হাকিম, সাবেক অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দীন জোয়ার্দ্দার, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উন্নয়ন কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, তালা মহিলা কলেজের ছাত্রী জবা দাশ, যুব পানি কমিটির সদস্য মোঃ তোহা মোড়ল ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন। কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন কেন্দ্রীয় পানি কমিটির সদস্য ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী-পানি গবেষক অধ্যাপক হাসেম আলী ফকির।  অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে দীপা রানী সরকার বলেন, “জলাবদ্ধতা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যারা জলাবদ্ধতার জন্য দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই খাল-বিলের নেপটপাটা অপসারণ করেছি এবং বিল অঞ্চলের সব গেইট ও কালভার্টের মুখ পরিষ্কার করা হয়েছে।”
Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে