আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

সড়কে মৃত্যুর মিছিল; রাজধানীর মিরপুর-১ মোড় যেন মৃত্যু কূপ

ছবি-দেশচিত্র

রাজধানী ঢাকার অন্যতম ব্যস্ত মোড় মিরপুর-১ এর দুর্ঘটনা প্রতিনিয়ত ভয়াবহ হয়ে উঠছে। প্রতিদিনই ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। স্থানীয়রা বলছেন, সড়কের শৃঙ্খলার অভাব, ফুটওভারব্রিজ ব্যবহার না করা, এবং বেপরোয়া গাড়ি চালনাই এর প্রধান কারণ।


বিগত এক মাসে বেশ কয়েকটি দুর্ঘটনার খবর নিশ্চিত করা গেছে। গত ১৩ আগস্ট একটি মোটরসাইকেল দুর্ঘটনার কারণে লিখন হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছিল। একই স্থানে গত ২ সেপ্টেম্বর মো.আজাদ (৪৬) নামে এক ব্যাক্তি মোটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। 


স্থানীয় সূত্রে জানা গেছে যে, গত এক মাসে অন্তত সাত-আটটি দুর্ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। সম্প্রতি গত ৮ সেপ্টেম্বর, মালিহা তাবাসসুম নামে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের সমাজবিজ্ঞান বিভাগের ৪র্থ বর্ষের এক শিক্ষার্থী দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। উক্ত ৩ টি দুর্ঘটনার স্থান ই এই মিরপুর-১ এর মোড়। 


এই বিষয়ে এক পথচারী দৈনিক দেশচিত্রকে জানায় — “রাস্তা পার হতে গেলে দৌড় দিতে হয়, গাড়ি একটুও থামে না। বাসগুলো প্রতিযোগিতা করে রাস্তার পাশে চলে আসে। প্রতিদিনই দুর্ঘটনার আশঙ্কা থাকে।" 


পর্যবেক্ষণ করে দেখা যায়, মিরপুর-১ বাস স্ট্যান্ডে সড়ক পারাপারের জন্য ফুট ওভারব্রিজ থাকলেও ব্যবহার করছে না সাধারণ মানুষ। যত্রতত্র রাস্তা পার হচ্ছে, ট্রাফিক আইন মেনে চলছে না। সেই সাথে রয়েছে বাস চালকদের প্রতিযোগিতা। এছাড়া ফুটওভারব্রিজের নিচে ও ফুটপাতের অবৈধ দোকান ফুটওভারব্রিজ ব্যবহারে পথচারীদের অনীহা তৈরি করছে। 


একই কথা বলছে বাংলাদেশ ট্রাফিক পুলিশ। নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা বলেন— “প্রতিদিন বিপুল সংখ্যক গাড়ি ও মানুষের চাপ থাকে। আমরা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি। কিন্তু পথচারীরা ফুটওভারব্রিজ ব্যবহার না করলে, আর চালকরা সিগন্যাল না মানলে আমাদের একার পক্ষে দুর্ঘটনা ঠেকানো কঠিন।”


প্রসঙ্গত, মিরপুর-১ এ কয়েকটি বড় মার্কেট ও বিপনি-বিতান থাকায় প্রতিদিন ই মানুষের চাপ থাকে। ফলে ট্রাফিক ব্যবস্থার উন্নতি করাই এখন মুখ্য বিষয়। পর্যাপ্ত পুলিশ মোতায়েন এবং সিগন্যাল ব্যবস্থা আধুনিকায়ন করতে হবে। এছাড়া ফুটওভারব্রিজ ব্যবহারে সচেতনতা ও বাড়াতে হবে। 


পরিবহন বিশ্লেষকরা মনে করছেন, সমন্বিত উদ্যোগ ছাড়া এই সমস্যা সমাধান সম্ভব নয়। প্রশাসন, চালক ও পথচারী—সবাই সচেতন না হলে মিরপুর-১ এর মোড়কে নিরাপদ করা যাবে না। সচেতনতাই পারে বিপদ থেকে রক্ষা করতে। 


আরও খবর