সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের বিজিবির অভিযানে ৮৫টি ভারতীয় মোবাইল ফোন জব্দ করেছে কাঁকডাঙ্গা ক্যাম্পের জোয়ানরা।
রবিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিজিবির একটি বিশেষ অভিযানে তালা উপজেলার গেড়াখালী সীমান্ত এলাকা থেকে মালিকবিহীন ভারতীয় বিভিন্ন ব্র্যান্ডের ৮৫টি মোবাইল ফোন জব্দ করা হয়। বিজিবির ভাষ্য অনুযায়ী, এসব মোবাইল ফোন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানো হচ্ছিল, যা রাজস্ব ফাঁকি ও চোরাচালানের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জব্দকৃত মোবাইল ফোনগুলোর আনুমানিক সিজার মূল্য প্রায় ২৫ লাখ ৫০ হাজার টাকা। বিজিবি জানিয়েছে, আটককৃত মোবাইল ফোনগুলো যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সাতক্ষীরা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।
সীমান্তে চোরাচালান রোধে কাঁকডাঙ্গা ক্যাম্পের এই সফল অভিযান স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষের মধ্যে প্রশংসিত হয়েছে। বিজিবির এই তৎপরতা শুধু আইন প্রয়োগ নয়, বরং জাতীয় স্বার্থ রক্ষায় তাদের অঙ্গীকারের প্রতিফলন।
১৪ ঘন্টা ৭ মিনিট আগে
১৪ ঘন্টা ৯ মিনিট আগে
১৪ ঘন্টা ৫৫ মিনিট আগে
১৭ ঘন্টা ২৯ মিনিট আগে
১৮ ঘন্টা ২১ মিনিট আগে
১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে