ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কুতুবদিয়া সরকারী কলেজে একাদশ শ্রেণির ওয়ারিন্টেশন

কক্সবাজারের কুতুবদিয়া  উপজেলার কুতুবদিয়া সরকারী কলেজে এইচএসসি ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তিকৃত একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের ওয়ারিন্টেশন ক্লাসের মধ্যদিয়ে পাঠদান শুরু করে কলেজ কর্তৃপক্ষ ৷সোমবার (১৫ সেপ্টেম্বর ২০২৫) কুতুবদিয়া সরকারি কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়  উৎসব মুখর  ওরিয়েন্টেশন ক্লাস। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর অরুন বিকাশ বড়ুয়া।এসময় তিনি উপদেশ এবং দিকনির্দেশনা মুলক বক্তব্যে   শিক্ষার্থীদের নিয়মিত লেখাপড়া,  শ্রেণি কার্যক্রমে উপস্থিতি,  দায়িত্ব, শৃঙ্খলা, এবং ভবিষ্যতে  স্বপ্ন পূরণের লক্ষ্য অর্জনে এগিয়ে যাওয়া।  ছাত্র ছাত্রীদের সুন্দর ও মানবিক জীবন গঠনের আহবান জানান।

অনুষ্ঠানের সভাপতি ছিলেন একাদশ ভর্তি কমিটির আহবায়ক কলেজের প্রভাষক জনাব সমীর কান্তি দাশ। তিনি নবীন শিক্ষার্থীদের শিক্ষাজীবনকে সুন্দরভাবে গড়ে তোলার আহ্বান জানান।এছাড়া বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক প্রভাষক মোহাং নাজের হোছাইন, যিনি নবীনদের জ্ঞানের আলোয় আলোকিত হয়ে দেশ ও সমাজের সেবক হয়ে ওঠার আহ্বান জানান।

 উপস্থাপনায় ছিলেন প্রভাষক এইচ. এম. ইশতেহাদুল হক, যিনি অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তুলেন।

এছাড়া,প্রত্যেক নবীন শিক্ষার্থীকে ফুল দিয়ে বরণ করা হয়, এবং কলেজ একাডেমিক ক্যালেন্ডার বিতরণ করা হয়।এতে,একঝাঁক নতুন শিক্ষার্থীদের পদচারণায় কলেজের পরিবেশ হয়ে উঠে আরও প্রাণবন্ত ও মুখরিত।

Tag
আরও খবর