সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি ঈশ্বরগঞ্জে জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল নিষিদ্ধ চায়না দুয়ারী জাল মাদক ও কিশোর অপরাধকে লাল কার্ড দেখিয়ে শিক্ষার্থীদের শপথ র‌্যাবের নাম বদলের বিল পাস দেশ অস্থিতিশীল করতে কেউ কেউ গুজব রটাচ্ছে : প্রধানমন্ত্রী লাখাইয়ের বাজারে দেশিজাতের মাছের জন্য হাহাকার।

এআই খাতে ৬৮০ কোটি ডলার বিনিয়োগ করবে গুগল

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-09-2025 06:38:51 am

যুক্তরাজ্যে বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান গুগল। প্রতিষ্ঠানটি ৬.৮ বিলিয়ন (৬৮০ কোটি) ডলার বিনোযোগ করবে দেশটিতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন রাষ্ট্রীয় সফরের ঠিক আগে যুক্তরাজ্যে বিশাল এ বিনিয়োগকে দেশটির অর্থনীতির জন্য ইতিবাচক বার্তা হিসেবে দেখা হচ্ছে।


গুগলের পক্ষ থেকে জানানো হয়েছে, লন্ডনের নিকটবর্তী এলাকায় গড়ে তোলা হবে একটি অত্যাধুনিক ডাটা সেন্টার। গুগল ক্লাউড, সার্চ, ম্যাপস এবং ওয়ার্কস্পেসের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর সেবার ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এ সেন্টার গুরুত্বপূর্ণ অবদান রাখবে।


প্রতিষ্ঠানটির ধারণা, এ প্রকল্প থেকে প্রতিবছর প্রায় আট হাজার ২৫০টি নতুন কর্মসংস্থান তৈরি হবে। দীর্ঘদিন ধরে স্থবির হয়ে থাকা অর্থনীতিকে সচল করতে লেবার সরকারের প্রচেষ্টার মধ্যে এ বিনিয়োগ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের জন্য বড় স্বস্তি নিয়ে আসতে পারে।


এছাড়া মার্কিন প্রেসিডেন্টের সফর ঘিরে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে ১০ বিলিয়ন ডলারেরও বেশি অর্থনৈতিক চুক্তি হতে পারে বলে জানিয়েছেন এক মার্কিন কর্মকর্তারা। এতে দুই দেশের সম্পর্ক আরও মজবুত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


গুগল জানিয়েছে, তারা জ্বালানি কোম্পানি শেলের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করছে। এর ফলে যুক্তরাজ্যের বিদ্যুৎ গ্রিড স্থিতিশীল হবে এবং দেশটির জ্বালানি রূপান্তর প্রক্রিয়ায় নতুন মাত্রা যুক্ত হবে। ওয়ালথাম ক্রসে নির্মিতব্য ডাটা সেন্টারটি আধুনিক এয়ার কুলিং প্রযুক্তি ব্যবহার করবে, যা পানির ব্যবহার কমাবে। সেন্টার থেকে উৎপন্ন অতিরিক্ত তাপ সরবরাহ করা হবে আশপাশের ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে। ফলে পরিবেশের ক্ষতিও ন্যূনতম হবে।


প্রতিষ্ঠানটির দাবি, পরিচ্ছন্ন জ্বালানি উদ্যোগ ও শেলের সঙ্গে অংশীদারিত্বের ফলে ২০২৬ সালের মধ্যে যুক্তরাজ্যে গুগলের কার্যক্রমের ৯৫ শতাংশ কার্বনমুক্ত শক্তির ওপর নির্ভরশীল হবে।


অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, এ ঘোষণা শুধু কূটনৈতিক বা রাজনৈতিক বার্তা বহন করছে না, বরং অর্থনৈতিক ক্ষেত্রেও নতুন দিগন্তের সূচনা করছে। সূত্র : রয়টার্স

আরও খবর
6a82d57801c14-170826033344.webp
এয়ারটেল এখন ‘সার্কেল’

১৮ দিন ১০ ঘন্টা ৫৩ মিনিট আগে



6a68d73948e34-280726102217.webp
আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল

৩৮ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে


69f813c0cc28f-040526093424.webp
হোয়াটসঅ্যাপ থেকে করা যাবে মোবাইল রিচার্জ

১২৩ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে





695b8d3baf5ac-050126040651.webp
গুজব ও ভুয়া তথ্য প্রতিরোধে হটলাইন চালু

২৪২ দিন ১০ ঘন্টা ২০ মিনিট আগে