বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় কলারোয়া সীমান্তে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ

সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ কুশখালী, কাকডাঙ্গা, ভোমরা, ঝাউডাঙ্গা, মাদরা, চান্দুরিয়া এবং কালিয়ানী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় আট লক্ষ টাকার ভারতীয় মালামাল২৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ  আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাকডাঙ্গা বিওপির এর আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩ এস এর ৪ ও ৬ আরবি হতে ২০০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ছবেদার মোড় বাগাডাঙ্গীর মোড় নামক স্থান হতে ৩,৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। কুশখালী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১২/২ এস হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা থানাধীন শ্মশ্বান ঘাট হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ০৯ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন তেতুলতলা নামক স্থান হতে ৫২,৫০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন ফলমোড় নামক স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। চান্দুরিয়া বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৭/১ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালপাড়া নামক স্থান হতে ২,১০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প বিওপির বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গোয়ালচত্তর নামক স্থান হতে ২৪,৫০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৯ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কালিয়ানী নামক স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। সর্বমোট ৭,৯৭,০০০/- (সাত লক্ষ সাতানব্বই হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। 

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে এবং দেশের তরুন/যুব সম্প্রদায়কে মাদকের নির্মম ছোবল হতে রক্ষা করার মহতী উদ্যেগে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে