‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

মালদ্বীপের নারী ক্রিকেট দলের কোচের দায়িত্বে বাংলাদেশের ফাতেমা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 08:40:40 am

ফাইল ছবি

স্পোর্টস ডেস্ক :


বাংলাদেশের নারী দলের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহরা মালদ্বীপ জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচের দায়িত্ব পেয়েছেন।


রবিবার (১৪ আগস্ট) মালদ্বীপের ক্রিকেট বোর্ড ফেসবুকে বিষয়টি নিশ্চিত করেছে।  


ক্রিকেট বোর্ড অব মালদ্বীপ ফেসবুক পেজে জোহরার সঙ্গে চুক্তি সইয়ের ছবি পোস্ট করে ক্যাপশনে উল্লেখ করে, আমাদের নারী ক্রিকেট দলের নতুন কোচ মিসেস ফাতেমা তুজ জোহরাকে স্বাগতম। তিনি বাংলাদেশ জাতীয় নারী দলের সাবেক ক্রিকেটার। এ ছাড়া তিনি ক্রিকেট অস্ট্রেলিয়া এবং আইসিসির লেভেল ২ কমপ্লিট করা কোচ। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার ২০১১ সাল থেকে নারীদের ক্রিকেট উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছেন।


খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে জোহরা। তিনি বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। এ ছাড়া সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠানের (বিকেএসপি) নারী ক্রিকেটারদের কোচ ছিলেন ফাতেমা। সেই পথ ধরে দেশের গণ্ডি পেরিয়ে এবার আন্তর্জাতিক পর্যায়ে কাজ করার সুযোগ পেলেন। 


২০৩০ সালের মধ্যে মালদ্বীপ নারী ক্রিকেট দলের ব্যাপক উন্নতিতে কাজ করছে দেশটির ক্রিকেট বোর্ড। যার প্রথম ধাপ ফাতেমাকে দলটির প্রধান কোচ বানানো। মাত্র তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলা নতুন দলের চ্যালেঞ্জ নিতে হবে ফাতেমাকে। 

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২১ ঘন্টা ৫৭ মিনিট আগে