হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

বৈশ্বিক পর্ন-তারকা বনে যাওয়া বাংলাদেশি যুগল সিআইডির হাতে গ্রেফতার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-10-2025 06:27:20 pm


দেশে অবস্থান করেই আন্তর্জাতিক পর্ন ইন্ডাস্ট্রিতে অন্যতম শীর্ষস্থানে থাকা সেই আলোচিত যুগলকে গ্রেফতার করেছে সিআইডি। সংস্থাটির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট আজ ২০/১০/২০২৫ খ্রি. ভোররাত ০৩:৩০ ঘটিকায় বান্দরবান জেলার হাজীপাড়ার বালাঘাটা এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে।  


গ্রেফতারকৃতরা হলেন ১. মুহাম্মদ আজিম (২৮), পিতা- আবুল কালাম, মাতা- মর্তুজা বেগম, স্থায়ী সাং- আমির ফকিরের বাড়ী, বুরুমছড়া, থানা- আনোয়ারা, জেলা- চট্টগ্রাম; ২. বৃষ্টি (২৮), পিতা- লুৎফর, মাতা-আমেনা, স্থায়ী সাং- গ্রাম- আন্ধারমানিক (খালপাড়), পোস্ট- বয়ড়া, থানা- হরিরামপুর, জেলা- মানিকগঞ্জ। 


শুধু নিজেরাই পর্ন ভিডিও তৈরি করা নয় বরং আরও মানুষদেরকে এ জগতে সম্পৃক্ত করার মতো বেআইনি কর্মকাণ্ডের অভিযোগও রয়েছে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে। 


ইতোমধ্যে বিভিন্ন সংবাদমাধ্যমে এই যুগল পর্ন-তারকা নিয়ে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। এসব প্রকাশিত তথ্যেই উঠে আসে, গ্রেফতারকৃত ১. মুহাম্মদ আজিম (২৮) ও ২. বৃষ্টি (২৮)দ্বয় মাত্র এক বছরেই পর্নতারকাদের আন্তর্জাতিক পারফর্মার র্যাং কিংয়ে শীর্ষস্থানীয়দের মধ্যে রয়েছে এবং ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত বিশ্বব্যাপী পারফর্মারদের মধ্যে তাদের অবস্থান অষ্টম।  


উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তাদের প্রথম ভিডিও প্রকাশ হয়। পরবর্তীতে এক বছরে তাদের প্রকাশিত মোট ১১২টি ভিডিও ২ কোটি ৬৭ লক্ষেরও বেশিবার দেখা হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে আসে। 


তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, একাধিক আন্তর্জাতিক পর্ন ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করতো। এভাবে খোলাখুলি প্রচারণার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রাম, ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহার করেও তারা প্রচারণা চালাতো। এসব প্রচারণায় ইন্ডাস্ট্রিতে যুক্ত হওয়ার জন্য অন্যদেরকে প্রলুব্ধ করে বিভিন্ন বার্তা প্রকাশ করতো তারা। আগ্রহীরা নতুন ক্রিয়েটর হওয়ার জন্য তাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করলে নতুনদেরকে নানাভাবে উদ্বুদ্ধ করাও ছিল তাদের কাজ। যেমনঃ টেলিগ্রাম চ্যানেলে নতুন ক্রিয়েটর এড করলে নগদ অর্থ প্রদান করা হবে মর্মে তারা বিজ্ঞাপন দিতো। 


প্রাথমিক বিদ্যালয়ের গণ্ডি পার হতে না পারা এ যুগল দরিদ্র পরিবার থেকে উঠে আসলেও অনলাইনে রয়েছে তাদের বিলাসবহুল জীবনধারার বহু ছবি। বিষয়টি সামাজিক ও নৈতিকভাবে উদ্বেগজনক এবং একইসাথে বেআইনি হওয়ায় সিআইডির এলআইসি এবং সাইবার পুলিশ সেন্টার (সিপিসি) ইউনিট দ্রুততার সাথে এই পর্ন-তারকা যুগলকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে মোবাইল, সিমকার্ড, ক্যামেরা, ট্রাইপডসহ পর্ন ভিডিও তৈরির বিভিন্ন সরঞ্জামাদি আলামত হিসেবে জব্দ করা হয়। 


গ্রেফতারকৃত ১. মুহাম্মদ আজিম (২৮) ও ২. বৃষ্টি (২৮) দ্বয়ের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজুকরণসহ তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দকরণ ও রিমান্ডের আবেদনসহ পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।


অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদঘাটন, অপরাপর সদস্যদের শনাক্ত ও গ্রেফতার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর