আদমদীঘিতে দুর্গাপূজা শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষ্যে প্রশাসনের প্রস্তুতি সভা গোয়ালন্দে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তিতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা ডিবির অভিযানে অনলাইন জুয়াড়িসহ আটক ৩ বকশীগঞ্জে মেয়াদ শেষ হওয়ার ৩ মাস পর কাবিখার ২ প্রকল্পের কাজ শুরু ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার ‎ কুতুবদিয়ায় লবণের মাঠে সোনালি ধান বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত রূপপুর, অনুমতির অপেক্ষা অক্টোবরের ৬ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ৬৩ কোটি ডলার বাসকের কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস-চেয়ারম্যান চট্টগ্রামের আবদুল মন্নান জানু সাতকানিয়ায় বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের, আহত ৪ ইসলামপুরে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ পেট্রোলিয়াম ফুটবল ফেস্ট সিজন-৯ এর শিরোপা জিতল শ্যাডো স্ট্রাইকার্স গত ১৭ বছর ইতিহাস বিকৃত করা হয়েছে, বুলু নারী সেজে অনলাইনে প্রেম', পুরুষ হয়ে আরেক পুরুষকে বিয়ে করল প্রবাসী যুবক মুহূর্তের ঝড়ে মধুপুরে লণ্ডভণ্ড ৫৩ হেক্টর কলা-পেঁপের খেত নবীনদের পদচারণায় প্রাণ পেল দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয় শ্যামনগর দেবীপুর কমিউনিটি ক্লিনিকে এমএমএস ট্যাবলেট বিতরণ উদ্বোধন ধর্ম-বর্ণ কারো সুযোগে বাধা হবে না: প্রধানমন্ত্রী নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনের তফসিল ঘোষণা চিলমারীতে "চরে ইনক্লুসিভ কালচারাল ও স্পোর্টস ইভেন্ট" অনুষ্ঠিত হয়েছে

১২ নভেম্বর জগন্নাথ বিশ্ববিদ্যালয় নটরডেমিয়ান সোসাইটির নির্বাচন

জবি প্রতিনিধি,


জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নটর ডেমিয়ান সোসাইটির নতুন কমিটি গঠনের জন্য নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ১২ নভেম্বর ২০২৫, বুধবার সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত নটর ডেম কলেজের সাবেক শিক্ষার্থীরা (১৫-২০ ব্যাচ) সরাসরি ভোটের মাধ্যমে তাদের নেতৃত্ব নির্বাচন করতে পারবে।



নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকেই প্রার্থী ও তাদের সমর্থকদের মধ্যে জোরদার প্রচারণা শুরু হয়েছে। সংগঠনের সদস্যরা জানিয়েছেন, তারা একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচনিক পরিবেশ নিশ্চিত করতে বদ্ধপরিকর। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, আস্থা ও সহযোগিতার মনোভাব বজায় রাখার আহ্বান জানানো হয়েছে।



সোসাইটির উপদেষ্টা পরিষদ ও নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক মূল্যবোধ ও নৈতিক আদর্শের প্রতি শ্রদ্ধা রেখে এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে। তারা সকল প্রার্থী ও ভোটারদের দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি অনুকরণীয় নির্বাচন উপহার দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন।



নির্বাচন কমিশনের প্রধান নির্বাচক রাজন এক বিবৃতিতে বলেন, “সুষ্ঠু ও সুন্দর নির্বাচন নিশ্চিত করতে কমিশন গঠন করা হয়েছে। আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে যথাযথ নিয়মে, স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক পরিবেশ নিশ্চিত করে।”



তিনি আরও জানান, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে প্যানেলভিত্তিক নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রতিটি প্যানেলে দুইজন প্রার্থী থাকবেন, একজন সভাপতি ও একজন সাধারণ সম্পাদক, যারা অবশ্যই ভিন্ন অনুষদ বা ইনস্টিটিউটের শিক্ষার্থী হবেন। অন্যদিকে, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক এবং কার্যনির্বাহী সদস্য পদগুলোতে এককভাবে নির্বাচন অনুষ্ঠিত হবে।



তিনি আরও বলেন, “নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আশা করি, সবাই নিয়ম মেনে, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের পরিবেশে যোগ্য নেতৃত্ব নির্বাচিত করবেন। একটি সুষ্ঠু, সুন্দর ও স্মরণীয় নির্বাচন হোক, এই কামনা করছি।”



উল্লেখ্য, নটর ডেমিয়ান সোসাইটি অব জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকেই সাবেক ও বর্তমান নটরডেমিয়ান শিক্ষার্থীদের মধ্যে বন্ধন দৃঢ় করা, নৈতিক মূল্যবোধ চর্চা এবং নেতৃত্ব বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

Tag
আরও খবর