বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরা তালায় শিক্ষক লাঞ্ছিত, ক্ষমা চাইলেন শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান

সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমানের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন নতুন শিক্ষাক্রমে প্রশিক্ষণরত শিক্ষকরা। প্রশিক্ষণ বন্ধ রেখে বিক্ষুব্ধ শিক্ষকরা ওই কর্মকর্তার শাস্তি দাবি করে তার বিরুদ্ধে এক ঘণ্টার বেশি সময় বিক্ষোভ করেন ও নানা ধরনের স্লোগান দিয়েছে। পরে তালা উপজেলা শিক্ষা কর্মকর্তা সেখানে উপস্থিত হয়ে ক্ষমা প্রর্থনা করলে পরিস্তিতি শান্ত হয়। বিকেলে শিক্ষকরা পুনরায় প্রশিক্ষণে অংশগ্রহণ করেন। শনিবার দুপুরে উপজেলার কুমিরা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে শিক্ষকদের নতুন শিক্ষাক্রমের প্রশিক্ষণে এ ঘটনা ঘটে। তালা উপজেলার ৮ শতাধিক শিক্ষকদের নিয়ে কুমিরা পাইলট বালিকা বিদ্যালয়ে নতুন কারিকুলামের প্রশিক্ষণ নিচ্ছেন।

প্রশিক্ষণার্থীরা জানান, একটি ধর্মীয় বিষয় নিয়ে শিক্ষা কর্মকর্তা একজন প্রশিক্ষক ও শিক্ষকদের সঙ্গে ধমক দিয়ে কথা বলেন। এ ঘটনায় প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকদের মধ্যে উত্তেজনা ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। ধর্মীয় বিষয় নিয়ে শিক্ষা কর্মকর্তার এমন আচারণের কথা অন্যান্য শিক্ষকদের মধ্যে ছড়িয়ে পড়লে উত্তেজনা দেখা দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১ টায় অংশগ্রহণকারী শিক্ষকরা প্রশিক্ষণ ছেড়ে ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করেন। তারা ওই শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের স্লোগান দেন। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিয়ার রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষমা প্রর্থনা করলে পরিস্থিতি শান্ত হয়। পরে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতারা শিক্ষকদের প্রশিক্ষণ কক্ষে ফিরে যাওয়ার অনুরোধ করলে শিক্ষকরা পুনরায় বিকেল সাড়ে ৩ টা থেকে প্রশিক্ষণে অংশ নেন।

জানতে চাইলে তালার উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আতিয়ার রহমান জানান, শিক্ষকদের কারিকুলামের ওপর উপজেলার প্রায় ৮ শতাধিক শিক্ষকদের প্রশিক্ষণ শুরু হয়েছে। প্রথম দিনে একটি কক্ষে ভুল বোঝাবুঝি হয় শিক্ষকদের সঙ্গে। হঠাৎ শিক্ষকরা কেন এমন করলেন তা জানি না। তবে, ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। প্রশিক্ষণ কর্মশালা পুনরায় চলছে।

তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সজিবু দৌল্লাহ দৈনিক দেশচিত্র প্রতিবেদককে জানান, ধর্মীয় একটি বিষয়টি নিয়ে শিক্ষা কর্মকর্তার আচরণে শিক্ষকদের মধ্যে ক্ষোভ সষ্টি হয়। বিষয়টি নিয়ে সাধারণ শিক্ষকরা বিক্ষোভ করলে শিক্ষা কর্মকর্তা ঘটনাস্থলে এসে দুঃখ প্রকাশ ও ক্ষমা প্রর্থনা করেছেন। এরপর পরিস্থিতি শান্ত হয়।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৩৯ মিনিট আগে