ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দশম শ্রেণির শিক্ষার্থীর আত্মহত্যা— প্ররোচনাকারীদের বিচারের দাবিতে রাস্তায় শিক্ষার্থীরা


মাদারীপুরের শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আলেপুর এলাকায় গত ১৯ নভেম্বর সুমাইয়া (১৬) নামের এক স্কুলছাত্রী নিজ বাড়িতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তিনি উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।


স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের রিফাত উকিল নামে এক যুবকের সাথে প্রেমঘটিত সম্পর্ক নিয়ে সামাজিক চাপের মুখে এই ঘটনা ঘটে।


সুমাইয়ার মৃত্যুর পর আজ  সোমবার দুপুরে তার শিক্ষা প্রতিষ্ঠানের সহপাঠীসহ শিক্ষার্থীরা দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোপ মিছিল করেছেন। মানববন্ধন ও মিছিলে অংশ নেয়া শিক্ষার্থীরা বলেন, “আমাদের বোনের সাথে যে অন্যায় হয়েছে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই। যাতে ভবিষ্যতে আর কোনো মেয়েকে এভাবে অপমানিত হতে না হয়।”


অভিযোগ রয়েছে, ওই গ্রামের প্রভাবশালী যুবদল নেতা ইব্রাহীম মাদবর এবং রিফাত উকিলসহ তাদের সহযোগীরা সুমাইয়ার বাড়িতে গিয়ে তাকে প্রকাশ্যে অপমান এবং অশ্রাব্য ভাষায় গালাগাল করেন। এই অপমান সহ্য করতে না পেরে সুমাইয়া আত্মহত্যার পথ বেছে নেয়—এমন অভিযোগ তুলেছেন ভুক্তভোগীর সহপাঠীরা।


মানববন্ধনের আগে বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিদ্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মেইন সড়ক হয়ে চান্দেরচর বাজার ঘুরে আবার বিদ্যালয়ের সামনে এসে ব্যানার হাতে অবস্থান নেয়।


উমেদপুর অজিফা রবিউল্লাহ লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বলেন, “সুমাইয়া আমাদের বিদ্যালয়ের একজন নিয়মিত শিক্ষার্থী ছিল। এমন ঘটনা আমরা কোনোভাবেই কাম্য নয়। আমরা অত্যন্ত মর্মাহত।”

তিনি আরও বলেন, “এই ঘটনার সুষ্ঠু তদন্ত হোক এবং সংশ্লিষ্টদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক।”


পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। শিক্ষার্থীদের প্রশ্ন—“কেন এখনো আমাদের বোনের মৃত্যুর সাথে জড়িত কেউ গ্রেফতার হয়নি? এদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান সকল।শিক্ষার্থীরা

Tag
আরও খবর