বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত


দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা : গড়বে আগামীর শুদ্ধতা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে  মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার (০৯ ডিসেম্বর) সকাল ৯টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা প্রশাসন, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনা ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাতক্ষীরার। 


‎আয়োজনে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব ডা. আবুল কালাম বাবলা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে জাতীয় ও দুদক পতাকা উত্তোলন এবং বেলুন-ফেস্টুন উড়িয়ে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের অনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ্  আফরোজা আখতার, জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।


‎প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, পরিবার থেকেই দুর্নীতি প্রতিরোধের চর্চা শুরু করতে হবে। আমরা যদি যথাসময়ে অফিসে না আসি এটাও একটি দুর্নীতি এবং সঠিক দায়িত্ব পালন না করাটা ও দুর্নীতি।  সততা, দক্ষতা ও সাহসিকতা থাকলেই দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব। তারুণ্যকে সঠিক পথে পরিচালিত করতে হবে তাহলেই দুর্নীতি আর মাথা চাড়া দিয়ে উঠবে না।


‎উদ্বোধন শেষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে মানববন্ধন  অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২৫ উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল বিপিএম, সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. আব্দুস সালাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, দুর্নীতি দমন কমিশন সজেকা খুলনার সহকারী পরিচালক মো. জাহিদ ফজল প্রমুখ।


‎এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সাতক্ষীরার উপপরিচালক কৃষিবিদ মোঃ সাইফুল ইসলাম, মহিলা অধিদপ্তর সাতক্ষীরার উপপরিচালক নাজমুন নাহার,, বন বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিএম মারুফ বিল্লাহ প্রমুখ।


‎এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য অধ্যক্ষ মোঃ রেজাউল করিম, অ্যাডভোকেট মনিরউদ্দিন, রেবেকা সুলতানা, মোঃ শাহাবুদ্দিন, একরামুল কবির খান, সাকিবুর রহমান প্রমুখ। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য মোঃ আব্দুল ওহাব আজাদ।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৮ ঘন্টা ৪১ মিনিট আগে