সৌদিতে সড়ক দুর্ঘটনায় নারী-শিশুসহ ৭ বাংলাদেশী নিহত নাঙ্গলকোটে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প, শিক্ষা সামগ্রী বিতরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা কুলিয়ারচরে ৭ নভেম্বর উপলক্ষ্যে বিএনপির র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত সার্বভৌমত্ববিরোধী ষড়যন্ত্রের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রধানমন্ত্রী জাবিপ্রবিতে নিয়মবহির্ভূতভাবে ৫ শিক্ষক নিয়োগ, ইউজিসির সিদ্ধান্ত উপেক্ষা করে দেওয়া হচ্ছে বেতন শ্যামনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত লাখাইয়ে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন। মাগুরায় নানা আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত স্টেশনের শুভ উদ্বোধন, দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সাদ আমিন বর্ণভী নিয়ামতপুর উপজেলা মডেল প্রেসক্লাবের দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত, সভাপতি আব্দুল আজিজ ও সম্পাদক আইনুল পীরগাছায় পোনামাছ অবমুক্তের একদিন পরই নিধন, ক্ষতির মুখে লিজগ্রহীতা গ্রাম পুলিশের বেতন বাড়ালো সরকার, যুক্ত হলো মাসিক মোবাইল বিলও মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৮ম মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত শেরপুরে জেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অপতথ্য ছড়িয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল: প্রতিমন্ত্রী আব্দুল বারী পীরগাছায় পুকুরে বিষ প্রয়োগে প্রায় ১৬ মণ মাছ নিধনের অভিযোগ, ক্ষতি দেড় লাখ টাকা জাবিপ্রবিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ পালিত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বরিশাল দক্ষিণ জেলা বিএনপির বর্ণাঢ্য র‍্যালি মধুপুরে মাদক ব্যবসায়ী হাবুর মিথ্যা মামলা ও হয়রানির প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ মিছিল ঈশ্বরগঞ্জে সপ্তাহব্যাপী জাতীয় যুব দিবসের সমাপ্তি

‎সুন্দরবনে ফাঁদসহ ৩ হরিণ শিকারি আটক

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধি
‎
‎সুন্দরবনের কচিখালী এলাকায় অভিযান চালিয়ে তিন হরিণ শিকারিকে আটক করেছে বনরক্ষীরা। এসময় তাদের থেকে একটি ট্রলার, ৬০০ ফুট মালা ফাঁদ, একটি ককশিট, দুইটি ছুরি জব্দ করা হয়।
‎
‎বুধবার (১৪ জানুয়ারি) বিকালে জেলা আদালত আটককৃত আসামিদের কারাগারে পাঠানো হয়েছে। আটক হওয়া ব্যক্তিরা হলেন, অলিউল ইসলাম গাজী (৪৩), ইমরান গাজী (১৮) ও কামাল গাজী (৪১)। সবাই বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কোরালিয়া গ্রামের বাসিন্দা।
‎
‎সুন্দরবন পূর্ব বন বিভাগের কচিখালী অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরেস্টার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, মঙ্গলবার রাত ১০টার দিকে নদীতে টহলের সময় সুকপাড়া এলাকায় একটি ট্রলারকে অভিযান চালিয়ে আমরা তিনজনকে আটক করতে সক্ষম হয়েছি।
‎
‎শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম বলেন, আটকৃতরা দীর্ঘদিন ধরে হরিণ শিকারী হিসেবে পরিচিত। এদের কেউ কেউ পূর্বেও হরিণ শিকারের মামলায় সাজা খেটেছে। মঙ্গলবার রাতে তারা পুনরায় শিকারের প্রস্তুতি নিচ্ছিল। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা হয়েছে।

আরও খবর