ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ এ আর গ্রুপের উদ্যোগে ১২ কিলোমিটার মর্নিং রান অনুষ্ঠিত কুলিয়ারচরে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল মহাসপ্তমী: শক্তি, প্রকৃতি ও মানবতার আরাধনা--সচ্চিদানন্দ দে সদয় সারিয়াকান্দিতে পূজামণ্ডপ ও অসচ্ছল মন্দিরে জেলা পরিষদের অনুদান প্রদান

জন্মভূমির হয়ে খেলতে চেয়েও পারেননি স্টোকস

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 15-08-2022 11:42:36 pm

সংগৃহীত ছবি

স্পোর্টস ডেস্ক :


রস টেলরের আত্মজীবনী একের পর এক ‘হাটে হাঁড়ি ভাঙার’ বার্তা দিয়ে যাচ্ছে। টেলরের ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বই প্রকাশ হওয়ার পরই নিউজিল্যান্ড ক্রিকেটে বর্ণবাদের শিকার হওয়ার ঘটনা হইচই ফেলে দেয়। আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের মালিক তাঁর মুখে চড় মারার ঘটনা নিয়েও চলছে জোর চর্চা।


এবার আরেক বোমা ফাটিয়েছেন টেলর। ইংল্যান্ডের ওয়ানডে বিশ্বকাপ জয়ের মহানায়ক ও বর্তমান টেস্ট অধিনায়ক বেন স্টোকস নাকি জন্মভূমি নিউজিল্যান্ডের হয়ে খেলতে চেয়েছিলেন। আত্মজীবনীতে এমনটাই লিখেছেন সাবেক কিউই অধিনায়ক।


২০১০ সালে ডারহামের হয়ে কাউন্টি খেলতে গিয়ে এ বিষয়ে জানতে পেরেছিলেন টেলর। তিনি লিখেছেন, ‘তখন ওর বয়স ১৮ কী ১৯ হবে। অবশ্যই সে একজন কিউই ছিল। কথার ফাঁকে আমি ওকে জিজ্ঞেস করলাম, নিউজিল্যান্ডের হয়ে খেলার ইচ্ছে আছে কি না। সে তখন বেশ আগ্রহ দেখিয়েছিল।


টেলর এরপর নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) তৎকালীন প্রধান নির্বাহী জাস্টিন ভনকে বার্তা পাঠান। এ ব্যাপারে তিনি লিখেছেন, ‘ভনকে বার্তা পাঠিয়ে জানাই এই স্টোকস ছেলেটা তরুণ হলেও দারুণ প্রতিভাবান। নিউজিল্যান্ডের হয়ে খেলতে চায়। তখন ভন আমাকে জানান, সে চাইলে ঘরোয়া ক্রিকেটে খেলতে পারে। পরে দেখা যাবে কী হয়।


ভনের এ কথায় স্টোকসের যে মন গলবে না, সেটা আঁচ করতে পেরে টেলর প্রতিত্তরে লেখেন, ‘ওকে (স্টোকসকে) পাওয়ার জন্য আমাদের আরও ভালো প্রস্তাব দিতে হবে। আবার যদি সিঁড়ির নিচের ধাপ থেকে শুরু করতে হয়, তাহলে সে রাজি হবে না।’


কিউই বোর্ড আরও বিচক্ষণতার পরিচয় দিতে পারত জানিয়ে টেলর আরও লিখেছেন, ‘বোর্ড যদি আরেকটু নমনীয় আচরণ করত ও নিশ্চয়তা দিত, তাহলে স্টোকস আজ আমাদের (নিউজিল্যান্ডের) হতে পারত।’


স্টোকসের জন্ম নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে। ১২ বছর বয়সে রাগবি খেলোয়াড় বাবা জেরার্ডের সঙ্গে ইংল্যান্ডে পাড়ি জমান। জেরার্ড পরে নিউজিল্যান্ডে ফিরে গেলেও স্টোকস ইংল্যান্ডেই থেকে যান। কাউন্টি ক্রিকেট ক্লাব ডারহামের সঙ্গে দ্রুত মানিয়ে নিতে ঢুকে যান সিনিয়র দলে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৮ দিন ১৫ ঘন্টা ৫৭ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৩১ দিন ২৩ ঘন্টা ২ মিনিট আগে