মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

‎সুন্দরবনে ফাঁদে আটক সেই বাঘিনী সুস্থ হয়ে অবমুক্তির অপেক্ষায়

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ


‎সুন্দরবনে চোরা শিকারিদের পাতা ফাঁদ থেকে উদ্ধার হওয়া পূর্ণবয়স্ক বাঘিনীটি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে। টানা ৪২ দিনের চিকিৎসায় তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে এবং আচরণে আগের ক্ষিপ্রতাও ফিরে এসেছে। তবে পুরোপুরি সুস্থ না হওয়ায় এখনই তাকে বনে অবমুক্ত করা হচ্ছে না।


‎বর্তমানে বাঘিনীটিকে খুলনার বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ কেন্দ্রে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। খুলনা অঞ্চলের বন সংরক্ষক ইমরান আহমেদ জানান, বাঘিনীটি আগের তুলনায় অনেকটা ভালো আছে এবং নিয়মিত গর্জন করছে। সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত হলেই তাকে আবার সুন্দরবনে অবমুক্ত করা হবে।


‎তিনি আরও বলেন, আংশিক সুস্থ অবস্থায় ছেড়ে দিলে নতুন করে জটিলতা তৈরি হতে পারে। তাই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত নিবিড় চিকিৎসা ও পর্যবেক্ষণ চালানো হচ্ছে। বাঘিনীর পায়ের ক্ষত শুকাতে শুরু করেছে এবং চলাফেরায় স্বাভাবিকতা ফিরে আসছে।


‎গাজীপুর সাফারি পার্ক-এর ভেটেরিনারি সার্জন সাজ্জাদ মো. জুলকারনাইনের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। চিকিৎসার শুরুর দিকে তিনি জানান, বাঘিনীর বাম পায়ে রক্ত চলাচল স্বাভাবিক ছিল না, ফলে নার্ভ ও মাংসপেশি ক্ষতিগ্রস্ত হয়। এছাড়া শরীরের প্রতিরোধক্ষমতাও দুর্বল হয়ে পড়েছিল। ইলেকট্রোলাইটের ভারসাম্যহীনতার কারণে ক্যালসিয়াম ও পটাশিয়ামের ঘাটতি দেখা দেয়, যার প্রভাবে ফুসফুসের মাংসপেশিও ঠিকমতো কাজ করছিল না।


‎গত ৩ জানুয়ারি বিকেলে সুন্দরবন বিভাগের কর্মকর্তারা খবর পান, চাঁদপাই রেঞ্জের জয়মনির শরকির খাল সংলগ্ন এলাকায় হরিণ ধরার ফাঁদে একটি বাঘ আটকা পড়েছে। পরদিন ঢাকা থেকে বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে গিয়ে বাঘটিকে অচেতন করে ফাঁদমুক্ত করে। পরে রাতেই তাকে খুলনা রেসকিউ সেন্টারে নেওয়া হয় এবং চিকিৎসা শুরু হয়। ৬ জানুয়ারি বিশেষজ্ঞ দল আবার খুলনায় এসে বাঘিনীর সার্বিক অবস্থা পর্যালোচনা ও চিকিৎসা তদারকি করে।


আরও খবর