ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভবিষ্যতে কোনো বইয়ে আর ভুল থাকবে না: শিক্ষামন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-01-2023 10:50:33 pm

সংগৃহীত ছবি

◾ নিউজ ডেস্ক 


মানুষ বানর থেকে এসেছে- এই কথা পাঠ্যবইয়ে লেখা নেই বলে জানালেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। গতকাল শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁদপুরের ডাকাতিয়া নদীর পাড়ে ব্র্যাক শিক্ষাতরীর উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।


শিক্ষামন্ত্রী বলেন, আমাদের নতুন বইয়ে বলা আছে- একজন শিক্ষার্থী শিক্ষককে জিজ্ঞেস করছে-মানুষ কি বানর থেকে এসেছে? প্রতি উত্তরে শিক্ষক বলছে, না। মানুষ বানর থেকে আসেনি। বানর হচ্ছে মানুষের পূর্বপুরুষ- এই কথাটা ঠিক নয়। আমাদের বইয়ে তিন বার বলা আছে। অথচ একটা গোষ্ঠী এটা নিয়ে অপপ্রচার করছে। এমনকি আমাদের বইয়ে যেই ছবিটা আছে সেই ছবিটা হলো বিভিন্ন সময়ের মানুষের ছবি। অর্থাৎ আদি যুগে মানুষ দেখতে কেমন ছিল, এখন দেখতে কেমন সেটা। কোথাও বানরের ছবি নেই। কিন্ত একটা বানরের ছবি লাগিয়ে দিয়ে বলা হচ্ছে- এটা আমরা বইয়ে দিয়েছি।


ডা. দীপু মনি বলেন, আমাদের শুধু মাধ্যমিকেই বিভিন্ন শ্রেণির ৬৫টি নতুন বই তৈরি করতে হয়েছে। বইগুলোর প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতি অক্ষর সকলে সমানভাবে দেখেছে তা কিন্তু নয়। আমরা অনেকেই খুবই কম দেখেছি। তারপরও সেখানে যদি কোনো ভুল থেকে থাকে সেটি অনিচ্ছাকৃত। তবে কেউ যদি ইচ্ছা করে ভুল করে থাকে। এজন্য আমরা তদন্ত কমিটি করেছি। এখন পর্যন্ত পাঠ্যবইয়ে যেসব ভুল বেরিয়েছে তার অধিকাংশ ১০ বছর আগের ভুল। আমি খুব খুশি। কেননা এখন সবাই বই পড়ছে। কাজেই ভবিষ্যতে আমাদের কোনো বইয়ে আর ভুল থাকবে না।


এ সময় চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজসহ ব্র্যাকের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

আরও খবর