হ্যালোইন লুকে নজর কাড়লেন অপু বিশ্বাস পোশাক শ্রমিকদের অবরোধে অচল মিরপুর শহরের সৌন্দর্য রক্ষায় নিজের ব্যানার-ফেস্টুন নিজেই অপসারণ করলেন মেয়র প্রার্থী উজ্জল প্রধান শেরপুরে দুই গ্রামবাসীর সংঘর্ষ, পুলিশসহ আহত ১০ এক-দুই বিষয়ে ফেল করা শিক্ষার্থীর পরীক্ষা এক মাসের মধ্যে : শিক্ষামন্ত্রী মেম্বার-চেয়ারম্যান প্রার্থী দিবা, নালা ভেঙে ফেলবো’—নাঙ্গলকোটে এমপি মোবাশ্বের আলম কুলিয়ারচরের শহীদ রেফায়েত উল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকীতে কবর জিয়ারত কালাইয়ে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নিহত-২, গুরুতর আহত-১ হাজারো মানুষের সামনে খোকশাবাড়ীতে বখতিয়ার ফিরোজের প্রার্থীতা ঘোষণা শান্তিগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের দ্বিতীয় ধাপে প্রশিক্ষণ শুরু শ্রীমঙ্গলে কাল থেকে শুরু হচ্ছে দুই দিনব্যাপী ১৫তম তাফসীরুল কুরআন মহাসম্মেলন সচেতনতা স্তন ক্যান্সার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সমাজকল্যাণ মন্ত্রী ডা. জাহিদ হোসেন এমপি এইচএসসি ফলাফলে ডোমারের দুই শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ অকৃতকার্য, জিপিএ-৫ পেয়েছেন ৭ জন আশাশুনি-বুধহাটা সড়কে গরু-ভেড়ার অবাধ বিচরণে দুর্ঘটনার শঙ্কা লাখাইয়ে সার বিক্রিতে অনিয়মের অভিযোগে ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা। ডেঙ্গু প্রতিরোধে শেরপুরের ঝিনাইগাতীতে পরিচ্ছন্নতা অভিযান দিনাজপুরে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মিরসরাইয়ে ইবনে আব্বাস (রা.) ইন্টারন্যাশনাল মাদরাসার ৫ হাফেজকে পাগড়ি ও ক্রেস্ট প্রদান সাতক্ষীরায় ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবি: থানায় অভিযোগ শ্রীমঙ্গলে আইনি প্রক্রিয়ায় নিলামে কেনা জমির দখল নেওয়ার পাঁয়তারা ও অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদের নবীনবরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 19-03-2026 01:03:03 pm

বগুড়ার শিবগঞ্জে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কল্যাণ পরিষদ (USWAS) - কর্তৃক নবীনবরণ ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়।শিবগঞ্জ উপজেলার ২০২৪- ২৫ শিক্ষাবর্ষের সকল পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের শিক্ষার্থীদের নিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সংগঠনটি নবীনবরণ ও ইফতার মাহফিলের আয়োজন করে। ‎বুধবার (১৮ মার্চ) উপজেলার 'শহীদ হাফিজার রহমান মিলনায়তন' এ ইফতার মাহফিলটি বিকাল ৩.০০ ঘটিকায় অনুষ্ঠিত হয়।


এতে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলার পাবলিক বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের সাবেক ও বর্তমান শতাধিক শিক্ষার্থী। ‎এছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. রাফিউল হাসান (মেডিকেল অফিসার, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ), মোঃ হাবিবুল্লাহ সিদ্দিকী (সরকারি প্রকল্প পরিচালক, ধর্ম মন্ত্রণালয়), মোঃ রায়হান ( প্রভাষক, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ), ডা.মোঃ সোহেল রানা রনি (মেডিকেল অফিসার, শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে), ডা. রাজন কবির ( টিএমএসএস মেডিকেল কলেজ) সহ প্রমুখ। অতিথিবৃন্দ সংগঠনের উন্নতির পাশাপাশি ভালো একটি দেশ গড়ার তাগিদ দেন।


এছাড়াও শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হওয়ার উপদেশ প্রদান করেন। ‎ইফতারের পূর্ব মুহূর্তে, সংগঠনের উপদেষ্টা ও বিশেষ অতিথিবৃন্দ রমজানের তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সহযোগিতার মনোভাব গড়ে তোলার আহ্বান জানান এবং শিক্ষার্থীদের এই উদ্যোগের প্রশংসা করেন ও‌ তাদের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ঈশিতা আক্তার অর্থী ( ডিরেক্টর অফ কো অরডিনেশন ) এবং রাকিবুল ইসলাম রাহুল (ডিরেক্টর অফ লিয়াজু) এর উপস্থাপনায় সংগঠনটির অতীতের বিভিন্ন আর্থ- সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম তুলে ধরা হয়। বৃক্ষরোপন, রক্তদান কর্মসূচি, লিডারশীপ, দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন এবং ভবিষ্যতে সংগঠনের কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। ইফতার পরবর্তীতে অতিথিদের উপস্থিতিতে নবীন শিক্ষার্থীদের ফুল ও ক্রেস্ট প্রদান করা হয়। নবীন শিক্ষার্থীরা তাদের অনুভূতি ব্যক্ত করেন এবং আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। ‎


উল্লেখ্য, উক্ত ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। উক্ত কমিটিতে ডিরেক্টর অফ কোঅর্ডিনেশন এর দায়িত্ব পান- রাশেদুল ইসলাম রাসেল, এডিশনাল ডিরেক্টর অফ কোঅর্ডিনেশন- ওবায়দুল ইসলাম রনি, ডিরেক্টর অব ফাইন্যান্স- সোহাগী আক্তার, ডিরেক্টর অফ এডুকেশন- জিহাদ আলী, ডিরেক্টর অফ প্লানিং - মাহমুদুল হাসান, ডিরেক্টর অফ অর্গানাইজেশন- আবু হুরাইরা, ডিরেক্টর অফ মিডিয়া-মোঃ রবিউস সানি জোহা

আরও খবর