ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ

অসহায় শীতার্তদের মাঝে মানবিক পুলিশ সুপারের শীত বস্ত্র বিতরণ

 


শনিবার (২৮ জানুয়ারী ) নোয়াখালীতে বাংলাদেশ পুলিশ  সার্ভিস এসোসিয়েশনের উদ্যোগে জেলা পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম সুধারাম মডেল থানা প্রাঙ্গণে ভবঘুরে বৃদ্ধা, প্রতিবন্ধী ও অসহাদের মাঝে কম্বল বিতরণ করছেন। শীতবস্ত্র বিতরণের খবর পেয়ে আশপাশ থেকে ছুটে আসে প্রায় ৫০০ নারী-পুরুষ ও পথশিশু। পরে সবাইকে সুশৃঙ্খলভাবে কম্বল তুলে দেন পুলিশ সুপার মো: শহীদুল ইসলাম,পিপিএম (বার)। কম্বল পেয়ে খুশি দুস্থ শীতার্তরা।


এ বিষয়ে জেলা পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম, পিপিএম (বার) বলেন, পুলিশ দায়িত্ব পালনের পাশাপাশি সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। তার অংশ হিসেবে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের উদ্যোগে জেলার দশ থানায় শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে। আজ সুধারাম মডেল থানা এলাকার ৫০০ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেছি। ইতিমধ্যে বেগমগঞ্জ, কোম্পানীগঞ্জ, কবিরহাট ও সেনবাগ থানায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। স্বচ্ছল মানুষের উচিত সমাজের এসব সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো। এভাবে পর্যায়ক্রমে পুরো জেলার সব থানায় কম্বল বিতরণ করা হবে। 


এসময় কমান্ড্যান্ট পুলিশ সুপার (ইন সার্ভিস ট্রেনিং) আনিসুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) বিজয়া সেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: মোর্তাহীন বিল্লাহ, সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আনোয়ারুল ইসলামসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১৮০ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে