ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 01-02-2023 02:59:20 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক 


চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের উদ্যোগে ৩১ জানুয়ারি ২০২৩ সকাল ১২:৩০ টায় চবি কেন্দ্রীয় গ্রন্থাগার মিলনায়তনে ‘Microalgae Isolation, Identification, Mass Culture and Its Utilization as Live Food for Aquaculture Organisms’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে।


চবি মেরিন সায়েন্সেস এন্ড ফিশারিজ অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর প্রফেসর ড. শেখ আফতাব উদ্দিন। সেমিনারে মূল বক্তা ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারী এন্ড এনিম্যাল সায়েন্সস বিশ্ববিদ্যালয়ের এ্যাকুয়াকালচার বিভাগের প্রধান ড. হেলেনা খাতুন। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন উক্ত ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক জনাব আয়শা আক্তার।


মাননীয় উপাচার্য তাঁর বক্তব্যে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান এবং একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সেমিনার আয়োজন করায় আয়োজকবৃন্দকে ধন্যবাদ জানান। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান-গবেষণার অনন্য উর্বর ক্ষেত্র। এখানে যতবেশি সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা অনুষ্ঠিত হবে, শিক্ষক-গবেষক এবং শিক্ষার্থীরা ততবেশি লাভবান হবেন। সেমিনারে পারস্পরিক জ্ঞান আদান-প্রদান এবং আলাপ-আলোচনার মধ্য দিয়ে নতুন নতুন জ্ঞান সৃজনের দিক নির্দেশনা বেরিয়ে আসবে মর্মে মাননীয় উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন। তিনি সেমিনারের সার্বিক সাফল্য কামনা করেন।


উল্লেখ্য, সেমিনারে অংশগ্রহণকারীরা মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। 


আরও খবর