বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎

‎সাতক্ষীরার পাটকেলঘাটায়  ‘ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার’-এর কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে বিভিন্ব রকমের মিষ্টি। যার কারনে দুর্গন্ধে বর্জ্যে এখন পুরো এলাকা যেন এক বিষাক্ত গ্যাস  পরিণত হয়েছে। তীব্র গরমে পচা বর্জ্যের অসহনীয় দুর্গন্ধে দম বন্ধ হয়ে আসছে স্থানীয়দের। অসুস্থতা, বমি ভাব ও শ্বাসকষ্টে ভুগছেন পথচারিসহ স্থানীয় বাসিন্দারা।

‎এলাকাবাসীর অভিযোগ, দিনের পর দিন কারখানার বর্জ্য খোলা জায়গায় ও খুলনা-সাতক্ষীরা  মহাসড়কের পাশেই ফেলে রাখা হচ্ছে যা যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

‎স্থানীয়দের দাবি, শুধু দুর্গন্ধই নয়, এই বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে নানা রোগজীবাণু। মাছি, পোকামাকড়ের উপদ্রব বেড়ে গেছে আশঙ্কাজনকভাবে। অভিযোগ উঠেছে, সেই মাছি মিষ্টির উপর বসছে, এমনকি মিষ্টির ভেতরেও পোকামাকড় পাওয়া গেছে যা জনস্বাস্থ্যের জন্য চরম হুমকি।‎এক ক্ষুব্ধ পথচারী দেবাশীষ দাশ বলেন, এটা কোনো কারখানা না, এটা একটা বিষের ডাম্পিং স্টেশন! আমরা কি এখানে মানুষ হয়ে থাকতে পারব না? প্রশাসন কি সব দেখেও না দেখার ভান করছে?

‎রফিকুল  ইসলাম নামে আরেক পথচারী বলেন,  রাস্তার পাশে এভাবে বর্জ্য ফেলায় যেকোনো সময় বড় দুর্ঘটনা ঘটতে পারে। যানবাহন চলাচলে ঝুঁকি তৈরি হচ্ছে, দুর্গন্ধে পথচারীরাও নাকে কাপড় রেখে চলাচল করছে।

‎অভিযোগের বিষয়ে  কারখানার স্বত্বাধিকারীরা বাবু শিবুপদ কাছে  একাধিকবার ফোন করলেও কল রিসিভ না করায় কোন বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


‎সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো এত অভিযোগ, এত ভোগান্তির পরও প্রশাসনের ভূমিকা একেবারেই নীরব। এলাকাবাসীর প্রশ্ন, কার স্বার্থে এই নীরবতা? কেন নেওয়া হচ্ছে না কোনো ব্যবস্থা?এলাকাবাসীর দাবি, অবিলম্বে এই কারখানার বর্জ্য ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে আনা হোক। স্থানীয় ও পথচারিদের অভিযোগ প্রশাসনের সুদৃষ্টি কামনা করেছেন।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ৩২ মিনিট আগে