বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানাকে উপজেলায় উন্নীতকরণের দাবিকে বাস্তবায়নের লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল ৫টায় পাটকেলঘাটার আল-আমীন ট্রাস্ট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি  সহকারী অধ্যাপক ইদ্রিস আলী।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম, মাওলানা রেজাউল করিম, সাংবাদিক ইয়াছীন আলী সরদার, সরুলিয়া ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, মাওলানা মেহেদি হাসান, আব্দুল হালিমসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

সভায় পাটকেলঘাটাকে উপজেলায় উন্নীত করার জন্য বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, সামাজিক প্রতিষ্ঠান, সংগঠন ও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ, জনমত গঠন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবির পক্ষে কার্যকর উদ্যোগ গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। তালা-কলারোয়া আসনের মাননীয় সংসদ সদস্য মুহাম্মদ ইজ্জত উল্লাহ মহোদয়ের নির্দেশনায় অল্প সময়ের মধ্যে এ বিষয়ে আবারও মিটিং অনুষ্ঠিত করা হবে বলে জানানো  হয়। 

এছাড়া পাটকেলঘাটা উপজেলা বাস্তবায়ন আন্দোলনকে আরও বেগবান করতে বিভিন্ন দায়িত্ব বণ্টন করা হয় এবং দ্রুত সময়ের মধ্যে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, পাটকেলঘাটার ভৌগোলিক অবস্থান, জনসংখ্যা, শিক্ষা-প্রতিষ্ঠান, ব্যবসা-বাণিজ্য ও প্রশাসনিক গুরুত্ব বিবেচনায় এলাকাটিকে উপজেলায় উন্নীত করা সময়ের দাবি। এ লক্ষ্যে বিগত দিনে যারা এ ব্যাপারে ভুমিকা রেখেছিলেন তারা সহ  সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

Tag
আরও খবর







6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

১৭ ঘন্টা ৩২ মিনিট আগে