‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক

বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের আয়োজনে প্রথম বারের মত অনুষ্ঠিত হলো ' উইন্টার অলিম্পিয়াড ২০২৩'

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে " উইন্টার অলিম্পিয়াড ২০২৩"।

'solving  Problems, Breaking Boundaries” প্রতিপাদ্যকে সামনে রেখে বশেমুরবিপ্রবিতে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে অলিম্পিয়াড টি। দুইটি সেগমেন্টে বিভক্ত অলিম্পিয়াডের একটি গণিত এবং অপরটি হলো জীববিজ্ঞান।


অংশগ্রহণকারীরা নিজের মেধার পরীক্ষা দেন এখানে দুর্দান্ত সব প্রশ্ন সলভ করার মাধ্যমে।


অনলাইন এবং অফলাইন সব  মিলে রেজিস্ট্রেশন করা সুযোগ ছিলো ৩০০ জন শিক্ষার্থীর। প্রতিটি সেগমেন্টের জন্য ছিলো প্রথম পুরস্কার : ২৫০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট। দ্বিতীয় পুরস্কার: ১৫০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট।তৃতীয় পুরস্কার: ১০০০ টাকা, ক্রেস্ট এবং সার্টিফিকেট। এছাড়াও প্রতি সেগমেন্টের ৪র্থ থেকে দশম পর্যন্ত সকলের জন্য ছিলো আকর্ষণীয় পুরস্কার। অংশগ্রহণকারী সকলের জন্য ছিলো ই সার্টিফিকেট ও শিক্ষা সামগ্রী।

সকালে পরীক্ষা অনুষ্ঠিত হয়।  বিকেল ৩:৩০ এ সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের ফলাফল প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়য়ের কোষাধ্যক্ষ অধ্যাপক  ড. মোঃ মোবারক হোসেন স্যার , বিজ্ঞান ক্লাবের উপদেষ্টা সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অহনা আরেফিন ও ক্লাবের বিশেষ উপদেষ্টা সহঃ ইঞ্জিঃ শারাফাত খান।

উক্ত অলিম্পিয়াডের গণিত সেগমেন্টে চ্যাম্পিয়ন হন নিগার সুলতানা ( ম্যাথ), ১ম রানার আপ সৌরভ সেন (সিভিল ইঞ্জিনিয়ারিং) এবং ২য় রানার আপ আনোয়ার হোসেইন( কেমিষ্ট্রি)।


অপরদিকে বায়োলজি সেগমেন্টে চ্যাম্পিয়ন হন নাঈম উদ্দিন ফরহাদ (বি এম বি), ১ম রানার আপ রাহুল পণ্ডিত অভিজিৎ (এ এস ভি এম), ২য় রানার আপ শাহিন মিয়া (বি এম বি)।


সেমিনারে বক্তারা স্মার্ট ক্যারিয়ার গড়তে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন । ক্লাব উপদেষ্টা অহনা আরেফিন বলেন " সফটওয়ার বেজড কাজ শেখাটা জরুরী।হার জিত তো থাকবেই। এই কম্পিটিশনে অংশগ্রহণ করাটাই মূখ্য বিষয়। " 


ইঞ্জিনিয়ার শারাফাত খান কয়েকটি বই পড়তে উপদেশ দেন। বিশ্ববিদ্যালয় ট্রেজারার অধ্যাপক ড. মোবারক হোসেন তার মুক্তিযুদ্ধের সময়কার এবং ছাত্র থাকাকালীন সময়ের স্মৃতিচারণ করেন, তিনি বলেন " বিজ্ঞানের সাথে আমাদের সম্পর্ক ওরপ্রোতভাবে জড়িয়ে৷ তোমাদের আয়োজন আমাকে মুগ্ধ করেছে। "


সমস্ত আয়োজনে স্পন্সর হিসেবে ছিলো এস এম এন্টারপ্রাইজ ( ঢাকাভিত্তিক একটি স্বনামধন্য ভিহিকেলস কোম্পানি) এবং প্রাণ। 

 অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বশেমুরবিপ্রবি বিজ্ঞান ক্লাবের সভাপতি রাকিবুল ইসলাম।

আরও খবর