আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার আবু সালেহ মো. আশরাফুল আলম।
সোমবার (১২ অক্টোবর ২০২৬ খ্রি.) দিনব্যাপী পাটকেলঘাটা থানার বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক প্রস্তুতির খোঁজখবর নেন পুলিশ সুপার।
পরিদর্শনকালে পুলিশ সুপার সনাতন ধর্মাবলম্বী ও পূজা কমিটির নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও শারদীয় শুভেচ্ছা জ্ঞাপন করেন। তিনি বলেন, "শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সর্বদা প্রস্তুত রয়েছে।" এ সময় তিনি এলাকায় ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক সৌহার্দ্য ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ সবসময় জনগণের পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মিথুন সরকার, সহকারী পুলিশ সুপার (তালা সার্কেল) জনাব মো. আখতারুজ্জামান, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন মণ্ডপের স্বেচ্ছাসেবক এবং জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।
৫ ঘন্টা ৫২ মিনিট আগে
৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
৭ ঘন্টা ৬ মিনিট আগে
৭ ঘন্টা ৭ মিনিট আগে
৭ ঘন্টা ১১ মিনিট আগে
৭ ঘন্টা ১৩ মিনিট আগে
৭ ঘন্টা ১৪ মিনিট আগে