কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়ন ঘোড়াময়দান পাটোয়ারী বাড়ীতে রুহুল আমিনের পুত্র সাহাব উদ্দিন মাসুমের সম্পত্তি নিয়ে বিরোধ কে কেন্দ্র করে একই গ্রামের আব্দুল ওহাব পাটোয়ারীর পুত্র মনির হোসেন ধাঁরালো অস্ত্র দিয়ে সাহাব উদ্দিন মাসুমের উপর হামলা করে গুরুতর আহত করে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল সাড়ে ৭ টায় ঘোড়াময়দান গ্রামে। এলাকা বাসী তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তার অবস্থা গুরুতর হলে তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
স্হানীয় ও অভিযোগ সূত্রে জানা যায়,রবিবার সকালে উপজেলার ঘোড়াময়দান গ্রামে সাহাব উদ্দিন মাসুমের বাড়ীঘর মেরামত করার জন্য কয়েক জন কর্মচারী রাখা হয়। কর্মচারীরা কাজ করতে গেলে একই গ্রামের মনির হোসেন বাধা প্রদান করেন, এবং লোহা রড দিয়ে সাহাব উদ্দিন মাসুম কে পিটিয়ে গুরুতর আহত করে। স্হানীয়রা তাকে উদ্ধার করে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এ ব্যাপারে আহত সাহাব উদ্দিন মাসুমের স্ত্রী সুমাইয়া আক্তার বলেন,আমাদের সীমানায় আমরা কাজ করার সময় ওহাব পাটোয়ারী ছেলে মনির হোসেন হঠাৎ করে পিছন থেকে রড দিয়ে আমার স্বামী কে হত্যার উদ্দেশ্য গুরুতর আহত করে।
আমরা তাদের নিকট কোন রাস্তার জায়গা বিক্রয় করি নাই। এ ব্যাপারে আমি প্রশাসনের নিকট বিচারের দাবি জানাই।
অভিযুক্ত মনির হোসেনের মুঠোফোনে ফোন করে কথা বলার চেষ্টা করলে তিনি বলেন আমি মনির হোসেন নয়, আমি তার কর্মচারী এ কথা বলে ফোন কেটে দেন।
এ বিষয় নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মেডিকেল অফিসার ডা. সালাউদ্দিন বলেন রোগীর অবস্থা গুরুতর হওয়ায় আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করি।
নাঙ্গলকোট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহীনুর ইসলাম বলেন আমাকে ঘটনাটির বিষয় অবহিত করেছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহন করবো।
১ ঘন্টা ৪১ মিনিট আগে
২ ঘন্টা ১৪ মিনিট আগে
৫ ঘন্টা ৩২ মিনিট আগে
৮ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
১ দিন ৩ ঘন্টা ১১ মিনিট আগে