অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার : অর্থমন্ত্রী শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর গোপালগঞ্জে পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ: বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় কমিশন: সিইসি ওচমানপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে জহুরুল হক কোম্পানিকে দেখতে চান এলাকাবাসী ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এম.এফ. কবির বিএসসি বিএড হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতির জানাযা সম্পন্ন ঈশ্বরগঞ্জে ভেজাল ও অনিয়মের দায়ে দুই বীজ বিক্রেতাকে জরিমানা এম আর প্রিন্সকে আহ্বায়ক, নূর মোহাম্মদ আরিফ সদস্যসচিব টেকেরহাটে টায়ার জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৭ ইসির নির্ধারিত সংলাপে যাচ্ছে না জামায়াত চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিতের অভিযোগ এডাস্ট আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আইন বিভাগ, রানার্সআপ ফার্মেসী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

টেকেরহাটে টায়ার জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাটে টায়ারে আগুন জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা-কর্মীরা। এতে মহাসড়কের ওই অংশে বন্ধ হয়ে যায় সব ধরনের যান চলাচল। দীর্ঘ সময় যানবাহন আটকে থাকায় চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লার যাত্রী ও চালকেরা। অবরোধ ঘিরে স্থানীয় বাসিন্দাদের মধ্যেও ছড়িয়ে পড়ে আতঙ্ক।

রোববার (২৯ নভেম্বর) ভোররাত ৪টার দিকে এ অবরোধ শুরু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাত থেকেই দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মহাসড়কে অবস্থান নেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। একপর্যায়ে সড়কের ওপর টায়ার জ্বালিয়ে বিক্ষোভ মিছিল ও অবরোধ শুরু করেন তাঁরা। এতে ঢাকা–বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ টেকেরহাট অংশে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। আটকা পড়ে বিভিন্ন গন্তব্যে চলাচলকারী যানবাহন। দীর্ঘ সময় সড়কে অপেক্ষা করতে হওয়ায় চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিরা।

স্থানীয় সূত্র জানায়, অবরোধের শুরুর দিকে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি দেখা যায়নি। তবে সকাল হওয়ার পর পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান। তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করছেন।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে মহাসড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে অবস্থানের ঘটনায় স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পরিবহনশ্রমিকদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক সৃষ্টি হয়েছে।

Tag
আরও খবর