অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনাই সরকারের প্রধান অগ্রাধিকার : অর্থমন্ত্রী শিক্ষকদের ক্লাস বাদ দিয়ে রাজপথে না আসার আহ্বান শিক্ষামন্ত্রীর গোপালগঞ্জে পৌনে দুই লাখ মোবাইল ব্যাংকিং হিসাব বন্ধ: বাংলাদেশ ব্যাংক ইউনিয়ন পরিষদ নির্বাচন সুন্দর ও সুষ্ঠু করতে চায় কমিশন: সিইসি ওচমানপুরের ৮ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য হিসেবে জহুরুল হক কোম্পানিকে দেখতে চান এলাকাবাসী ওচমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় এম.এফ. কবির বিএসসি বিএড হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সাবেক সভাপতির জানাযা সম্পন্ন ঈশ্বরগঞ্জে ভেজাল ও অনিয়মের দায়ে দুই বীজ বিক্রেতাকে জরিমানা এম আর প্রিন্সকে আহ্বায়ক, নূর মোহাম্মদ আরিফ সদস্যসচিব টেকেরহাটে টায়ার জ্বালিয়ে ঢাকা–বরিশাল মহাসড়ক অবরোধ মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানে বিমান হামলায় নিহত ১৭ ইসির নির্ধারিত সংলাপে যাচ্ছে না জামায়াত চৌদ্দগ্রামে জামায়াত নেতার হাতে খতিব লাঞ্ছিতের অভিযোগ এডাস্ট আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা ২০২৬-এর ফাইনাল অনুষ্ঠিত: চ্যাম্পিয়ন আইন বিভাগ, রানার্সআপ ফার্মেসী আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা মুশফিকের মূল্যস্ফীতি কমানো, বিকল্প অর্থায়ন ও সংস্কারে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে : অর্থমন্ত্রী মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত মিয়ানমার থেকে পাচার করে আনা ৭২ টন সুপারিসহ আটক ২৫ বেগমগঞ্জে এক হাজার শিক্ষার্থী কোরআনের হিফজ সম্পূর্ণ করেছেন নান্দাইলে ইয়াসের খান চৌধুরীর নির্দেশনায় বীর বেতাগৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

এম আর প্রিন্সকে আহ্বায়ক, নূর মোহাম্মদ আরিফ সদস্যসচিব

বরিশালে অরাজনৈতিক সামাজিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর ২৩ সদস্যবিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে দৈনিক জনতার বরিশাল ব্যুরো প্রধান ও আজকের বরিশালের যুগ্ম সম্পাদক এম আর প্রিন্সকে আহ্বায়ক এবং নূর মোহাম্মদ আরিফকে সদস্যসচিব মনোনীত করা হয়েছে। শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় বরিশাল জেলা রিপোর্টার্স ইউনিটির হলরুমে সংগঠনটির আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এ কমিটি ঘোষণা করা হয়। ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত সভায় বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন বরিশাল জেলা কো-অর্ডিনেটর নূর মোহাম্মদ আরিফ। সঞ্চালনা করেন আমিনুল ইসলাম মুন্না। এতে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য রাকিব আল হাসান লিহি। সভায় বক্তব্য দেন দৈনিক জনতার বরিশাল ব্যুরো প্রধান ও আজকের বরিশালের যুগ্ম সম্পাদক এম আর প্রিন্স, বরিশাল চেম্বার অব কমার্সের চেয়ারম্যান ওবায়দুল হক চান, হেযবুত তওহীদের বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা, সংগঠনটির বরিশাল জেলা সভাপতি লোকমান হোসেন, বরিশাল রিপোর্টার্স ইউনিটির সম্পাদক খালিদ সাইফুল্লাহ, জাগোনারী সম্পাদক গোপাল সরকার, বিটিপির সদস্যসচিব মাওলানা মহিউদ্দিন, একে স্কুলের প্রধান শিক্ষক এস এম জসিম উদ্দিন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হিরণ কুমার দাস মিঠু, বিজন কুমার বাসার, চার্চ অব বাংলাদেশের সেন্ট পিটার্স চার্চের ফাদার উত্তম বিশ্বাস, বরিশাল জেলা শারীরিক শিক্ষা শিক্ষক সংগঠনের যুগ্ম আহ্বায়ক এ কে আজাদ, বরিশাল ডায়েরি অনলাইনের মো. জাকারিয়া, বরিশাল ইউনিয়নের সেক্রেটারি একেএম সোয়েব, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মহসিন উল ইসলাম এবং ক্যাথলিক চার্চের জেটস পি বিশ্বাসসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা। মুখ্য আলোচক রাকিব আল হাসান লিহি বলেন, বাংলাদেশ সবার। এ দেশে জন্ম নেওয়া প্রত্যেক মানুষের শান্তিপূর্ণভাবে বসবাস, মতপ্রকাশ, ধর্মীয় বিশ্বাস ধারণ এবং নিজস্ব সংস্কৃতি লালন করার অধিকার রয়েছে। এগুলো একজন নাগরিকের মানবাধিকার ও সাংবিধানিক অধিকার। তিনি আরও বলেন, ধর্ম-বর্ণ ও দল-মতনির্বিশেষে প্রত্যেক নাগরিকের বাক্‌স্বাধীনতা, চলাফেরার স্বাধীনতা এবং সংগঠন করার অধিকার দেশের সংবিধান ও আন্তর্জাতিক আইনে স্বীকৃত। এসব অধিকার প্রতিষ্ঠার লক্ষ্য নিয়েই ‘সবার জন্য বাংলাদেশ’ দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটির এ অগ্রযাত্রায় তিনি সবার সহযোগিতা কামনা করেন। সভায় অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উগ্রবাদ, সাম্প্রদায়িকতা, বিদ্বেষ ও বিভাজনের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তাঁরা সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং ধর্ম-বর্ণ ও মতের ভিন্নতা সত্ত্বেও পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহাবস্থানের ভিত্তিতে সম্প্রীতিপূর্ণ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন
Tag
আরও খবর