ময়মনসিংহের নান্দাইল উপজেলা হোমিও প্যাথিক মেডিকেল এসোসিয়েশনের সাবেক দীর্ঘ সময়ের সভাপতি বিশিষ্ট হোমিও চিকিৎসক ডাঃ মোঃ আলা উদ্দিন ভূইঁয়ার সামাজে জানাযা শনিবার (২৮ নভেম্বর) সরকারী শহীদ স্মৃতি আদর্শ কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তিনি শুক্রবার বার্ধক্য জনিত কারণে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহে…. রাজিউন)। জানাযার পূর্বে স্মৃতিচারণ করেন নান্দাইল উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ এনামুল কাদির, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, হোমিও প্যাথিক এসোসিয়শেরন সাবেক সভাপতি ডাঃ জামাল উদ্দিন আকন্দ, ডাঃ ফখর উদ্দিন ভূইঁয়া সহ আলেম উলামা, শিক্ষক নেতা সহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান জানাযা যোগদান করেন। জানাযা শেষে নান্দাইল পৌরসভা কবরস্থানে লাশ দাফন করা হয়। মরহুমের মৃত্যুতে জানাযায় উপস্থিত সবাই গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।
১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৪ ঘন্টা ৫ মিনিট আগে
৪ ঘন্টা ১৭ মিনিট আগে