ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

ফিফা বর্ষসেরা ফুটবলার মেসি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-02-2023 09:01:59 am

ফাইল ছবি

◾ স্পোর্টস ডেস্ক :


গত বছরের দুর্দান্ত পারফরমেন্সের পুরস্কার হিসেবে ফিফা বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। আর্জেন্টিনাকে বিশ্বকাপ শিরোপা উপহার দেবার পর কাতারে টুর্নামেন্ট সেরা হয়েছিলেন মেসি। আর তাই এবারের ফিফা বর্ষসেরার পুরস্কারটা তার হাতে উঠবে, এমনটা অনুমেয় ছিল। প্যারিসে গতকাল রাতে এক বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ২০২২ সালে বিভিন্ন ক্যাটাগরিতে বর্ষ সেরাদের পুরস্কৃত করা হয়। 

এদিকে নারী বিভাগে বর্ষসেরার পুরস্কার ধরে রেখেছেন স্পেনের এ্যালেক্সিয়া পুটেলাস। 

সেরা হবার লড়াইয়ে মেসি পিছনে ফেলেছেন পিএসজি সতীর্থ বিশ^কাপ ফাইনালে প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও ব্যালন ডি’অর বিজয়ী রিয়াল মাদ্রিদ তারকা করিম বেনজেমাকে। এনিয়ে দ্বিতীয় বারের মত ফিফার বর্ষসেরার পুরস্কার হাতে নিলেন মেসি। এর আগে ২০১৬ সালে তিনি বিশ^ ফুটবলের সর্বোচ্চ সংস্থার বর্ষসেরার পুরস্কার জয় করেছিলেন। 

প্রতি বছর ফিফা সদস্যভূক্ত দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও সমর্থকদের ভোটে বর্ষসেরা হিসেবে একজন খেলোয়াড়কে বেছে নেয়া হয়। গত বছরটা বার্সেলোনার সাবেক তারকা মেসির জন্য ছিল ক্যারিয়ারের সবচেয়ে সফল সময়। ক্যারিয়ারে প্রথমবারের মত তিনি আর্জেন্টিনার হাতে তুলে দিয়েছেন বিশ^কাপের শিরোপা। দোহায় অনুষ্ঠিত স্মরণীয় ফাইনালে মেসি দুই গোল করেছিলেন। এমবাপ্পের হ্যাটট্রিক সত্বেও পেনাল্টিতে ফ্রান্সকে পরাজিত করে শিরোপা জয় করে আর্জেন্টিনা। টুর্নামেন্ট সেরা হয়ে গোল্ডেন বল ট্রফি জয় করেন মেসি। সর্বোচ্চ আট গোল করে এমবাপ্পে পেয়েছিলেন গোল্ডেন বুট ট্রফি। 

বর্ষসেরার পুরস্কার হাতে নিয়ে মেসি বলেছেন, ‘এই বছরটা আমাকে পাগল বানিয়ে দিয়েছে। আমি আমার স্বপ্নকে স্পর্শ করতে পেয়েছি যার জন্য ক্যারিয়ার জুড়ে কঠোর পরিশ্রম করেছি। দিনের শেষে এই ট্রফিটি হাতে পেয়েছি। আমার ক্যারিয়ারে এর থেকে সুন্দর সময় কখনো আসেনি। এটা সব ফুটবলারেরই স্বপ্ন থাকে। কিন্তু খুব কম খেলোয়াড়ই সেই স্বপ্ন সত্যি করতে পারে।’

গত দুই বছর বর্ষসেরার পুরস্কার পেয়েছিলেন পোলিশ স্ট্রাইকার রবার্ট লিওয়ানদোস্কি। দুইবারই ৩৫ বছর বয়সী সাতবারের ব্যালন ডি’অর বিজয়ী মেসি সেরা তিনে ছিলেন। 

এদিকে নারী বিভাগে সেরার পুরস্কার ধরে রেখেছেন পুটেলাস। গত বছরের প্রায় অর্ধেকটা সময় ইনজুরির কারনে মাঠের বাইরে থাকার পরেও সেরার তালিকায় কেউ তাকে পিছনে ফেরতে পারেনি। ব্যালন ডি’অর বিজয়ী ২৯ বছর বয়সী পুটেলাস এই তালিকায় পিছনে ফেলেছেন ইংল্যান্ডের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপ বিজয়ী স্ট্রাইকার বিথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা এ্যালেক্স মরগানকে। 

গত বছর জুলাইয়ে গুরুতর হাঁটুর ইনজুরিতে পড়া পুটেলাস বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন। ইনজুরির কারনে ইংল্যান্ডে অনুষ্ঠিত ইউরো চ্যাম্পিয়নশীপে স্পেনের হয়ে তার মাঠে নামা হয়নি। এর আগে বার্সেলোনার হয়ে চ্যাম্পিয়ন্স লিগে ১১ গোল করেছিলেন। ফাইনালে অবশ্য তার দল লিঁওর কাছে পরাজিত হয়। কিছুদিন আগে পুটেলাস বলেছিলেন ইনজুরি কাটিয়ে এবারের মৌসুমে আবারো মাঠে ফিরতে তিনি আশাবাদী। কিন্তু জুলাই-আগস্টে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে যৌথভাবে অনুষ্ঠিতব্য ফিফা নারী বিশ^কাপে স্পেনের হয়ে তার খেলা নিয়ে এখনো শঙ্কা রয়েছে। 

ফিফা বর্ষসেরার তালিকায় আর্জেন্টিনার বিশ^কাপ জয়ী দলটির আধিপত্য লক্ষ্য করা গেছে। বর্ষসেরা কোচ হিসেবে আর্জেন্টিনার লিওনেল স্কালোনি ও সেরা গোলরক্ষক হিসেবে পুরস্কার ছিনিয়ে নিয়েছেন এমিলিয়ানো মার্টিনেজ। বিশ^কাপে আর্জেন্টিনার হয়ে গোলবার সামলানো মার্টিনেজ পিছনে ফেলেছেন থিবো কোর্তোয়া ও বুনোকে। কোচের ক্যাটাগরিতে রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলাকে পিছনে ফেলে সেরা হয়েছে স্কালোনি।

নারী ক্যাটাগরিতে সেরা কোচ নির্বাচিত হয়েছে ইংল্যান্ডের ইউরো জয়ী ডাচ কোচ সারিনা উইগম্যান। আর সেরা নারী গোলরক্ষক নির্বাচিত হয়েছেন ইংলিশ গোলরক্ষক ম্যারি এরাপস। 

বর্ষসেরা গোলের জন্য পুসকাস অ্যাওয়ার্ড জেতেন মার্সিন ওলেক্সি। এই প্রথমবার পেশাদার ফুটবলারের বাইরে শারীরিক প্রতিবন্ধী কোনো ফুটবলারের হাতে উঠলো এই পুরস্কার। স্ক্র্যাচে ভর করে বাইসাইকেল কিকে অসাধারণ এক গোল করেছিলেন ওলেক্সি।  

আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

৪৬ দিন ১০ ঘন্টা ৩ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৪৯ দিন ১৭ ঘন্টা ৯ মিনিট আগে