ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা বানিয়াচং মডেল প্রেসক্লাবের মৌসুমি ফল উৎসব অনুষ্ঠিত হরমুজে ফি ব্যবস্থায় ‘বিশেষ’ ছাড় পাবে বন্ধু দেশ : ইরান ১৬ জুলাইকে শহিদ দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার: মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ২০২৭ সালের এপ্রিলে কমলাপুর পর্যন্ত চালু হচ্ছে মেট্রোরেল নিরাপত্তা কৌশলে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে না রাখতে পিজিআরের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর মাকে ধর্ষণের অভিযোগে ধর্ষককে গলা কেটে হত্যা ফুলবাড়িয়া উপজেলার নতুন সড়ক নির্মাণ কাজের শুভ উদ্বোধন ‎বঙ্গোপসাগরে নিম্নচাপ: সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত জারি নাগেশ্বরীতে বন্যাকবলিত বামনডাঙ্গায় ফ্রি চিকিৎসা ও ঔষধ বিতরণ ক্যাম্পেইন আশাশুনিতে এমপির বিশেষ বরাদ্দ হতেবিভিন্ন ব্যবহারিক সামগ্রী বিতরণ শিক্ষায় কারিকুলাম বারবার পরিবর্তন গুরুত্বকে দূরে ঠেলে দেয় ছাত্রদলের তৎপরতায় প্রবেশপত্র পেলেন সুমাইয়া: কৃতজ্ঞতা প্রকাশ হাতিয়ার সঙ্গে সারা দেশের নৌ চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা বেড়াতে নিয়ে মামাতো বোনকে ধর্ষণ, ফুফাতো ভাই গ্রেপ্তার চাঁদার টাকা না পেয়ে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ রংপুরে ইনসাফ-এর বাস্তবায়নে ২০জন দরিদ্র নারীর মাঝে বিনামূল্যে ৪০টি ছাগল বিতরণ আষাঢ়েও কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা নেই, দুশ্চিন্তায় কৃষক বেগমগঞ্জ নিষদ্ধি ছাত্রলীগের মিছিল, গ্রেপ্তার-১ সিএনজি-কাভার্ডভ্যান সংঘর্ষে মাদরাসা ছাত্রের মৃত্যু

সংবাদ লেখনীতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখায় সম্মাননা পেল সোহেল পারভেজ


কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় কেশবপুর উপজেলা প্রতিনিধি সোহেল পারভেজ পেল সম্মাননা স্মারক-২০২২।


যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের চুয়াডাঙ্গা গ্রামের আলহাজ্ব মোঃ শাহাদাৎ হোসেন জোয়ার্দার মাতা লাকী বেগমের বড়ছেলে সোহেল পারভেজ। তিনি কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সকালের সময় কেশবপুর উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন কর্মরত। তিনি কেশবপুর উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, পারিবারিক, শোষণ, নিপিড়ন ও নির্যাতন এবং দূর্নীতির বিরুদ্ধে খবর লেখার জন্য সাধারণ মানুষের বিশ্বস্ততা ভালোবাসা অর্জন করেন। 


গত ২৮ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার) ঢাকা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইন্জিনিয়ার্স বাংলাদেশ এর হল রুমে দৈনিক সকালের সময় পত্রিকার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী ও ৭ম বর্ষে পদার্পণ উদযাপিত হয়। দিনব্যাপী বর্ণিল আয়োজনে সকাল ১০ ঘটিকায় র‍্যালির মধ্যদিয়ে শুরু হয় প্রতিষ্ঠা বার্ষিকীর প্রথম পর্ব। র‍্যালীতে  অংশগ্রহণ করেন সকালের সময় পরিবারের দেশের বিভিন্ন জেলা উপজেলার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন শ্রম ও পেশাজীবী মানুষ। দ্বিতীয় পর্বে আলোচনা সভায় দৈনিক সকালের সময়ের সহ সম্পাদক মেহেদি হাসানের সঞ্চালনায় পত্রিকার সম্পাদক মোঃ নুর হাকিমের সভাপতিত্বে প্রধান অতিথির আসন অলংকৃত করেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এম পি ( বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়) এ সময় আরো উপস্থিত ছিলেন. নির্বাহী সম্পাদক জনাব মোঃ রবিউল ইসলাম, যুগ্ম সম্পাদক লায়ন নুর ইসলাম ইন্সটিটিউটশন ডিপ্লোমা অব বাংলাদেশের সাধারণ সম্পাদক জনাব মোঃ শামসুর রহমান সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। আলোচনা অনুষ্ঠান শেষে পত্রিকার সারাদেশ থেকে আসা প্রতিনিধি গণ সম্পাদক মোঃ নুর হাকিমকে ফুলেল শুভেচছায় সিক্ত করেন। তিনিও  পত্রিকার বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের ফুলেল শুভেচছা জানান এবং বর্ষ সেরা ও সাংবাদিকতায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্মারক প্রদান করেন।  ওই অনুষ্ঠানে কেশবপুর প্রেসক্লাবের সদস্য ও পত্রিকার কেশবপুর উপজেলা প্রতিনিধি সোহেল পারভেজকে দৈনিক সকালের সময় পরিবারের গুরুত্বপূর্ণ অবদান ও সংবাদ লেখনীতে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রাখায় ২০২২ সম্মাননা স্মারক-২০২২ প্রদান করা হয়। 

তার ওই সম্মাননা স্মারক প্রদান করায় দৈনিক সকালের সময় পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম এর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংবাদিক, সাধারণ মানুষ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

 

কেশবপুর উপজেলার প্রতিনিধি সোহেল পারভেজ অনুভূতি প্রকাশ করে বলেন, সকল প্রশংসা আল্লাহর জন্য জিনি আমাকে এই সম্মান দান করেছেন। ২৮ শে ফেব্রুয়ারি (মঙ্গলবার)২০২৩ আমার কাছে চির স্মরণীয় হয়ে থাকবে। সংক্ষিপ্ত সময়ে আমি দৈনিক সকালের সময় পরিবারের একজন সদস্য হতে পেরেছি। এই অর্জন আমার প্রতিভাকে আরও বাড়িয়ে দিল। আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্পাদক ও প্রকাশক মোঃ নুর হাকিম মহোদয় সহ সকালের সময় পরিবারের সকল সদস্য ও কেশবপুর প্রেসক্লাবে সকল সদস্য ও উপজেলার সাংবাদিক, সূধীজন, গুনীজন, গন্যমান্য ব্যাক্তিবর্গ ও শুভাকাঙ্ক্ষী এবং আমার পাশে থেকে সহোযোগিতার হাত বাড়িয়ে দিয়াছেন। এভাবেই আমি সকলের দোয়া ও ভালোবাসা নিয়ে চলতে চাই। বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে অগ্রপথিক কথাটি অক্ষুন্ন রাখতে চাই। সবাই আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি।

আরও খবর



deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

১১৮ দিন ১১ ঘন্টা ৩১ মিনিট আগে