অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

যুক্তরাষ্ট্র মানবাধিকারে বিশ্বাস করে না: ইরান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-03-2023 02:39:25 pm

মানবাধিকার ও গণতন্ত্র ইস্যুতে পরামর্শ দেওয়ার অবস্থায় যুক্তরাষ্ট্র নেই বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র। তৎকালীন দক্ষিণ আফ্রিকা ও বর্তমানে তেল- আবিবের অ্যাপার্থাইড (জাতিবিদ্বেষ) সরকারকে মার্কিন সমর্থনের কথা উল্লেখ করে তিনি এ কথা বলেন। 


নাসের কানানি এক টুইট বার্তায় বলেন, ১৯৪৮ থেকে ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার অ্যাপার্থাইড সরকারকে সমর্থন দিয়েছে যুক্তরাষ্ট্র। বর্তমানে ইহুদিবাদীদের (ইসরায়েল) একইভাবে সমর্থন দিচ্ছে দেশটি।


তিনি জোর দিয়ে বলেন, মানবাধিকার ও গণতান্ত্রিক ইস্যুতে ছবক দেওয়ার অবস্থায় ওয়াশিংটন নেই। কারণ তারা এসবে বিশ্বাস করে না।


এদিকে ইরানে আবারও গ্যাসপ্রয়োগের ফলে বিষক্রিয়ায় অসুস্থ হয়ে পড়েছে অনেক শিক্ষার্থী। শনিবার (৪ মার্চ) আরও একশর মতো শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়।


এর আগে দেশটির কোম শহরে স্কুলে যাওয়া বন্ধ করতে ৭০০ ছাত্রীকে বিষপ্রয়োগ করার অভিযোগ উঠে। গত নভেম্বর থেকে এ ঘটনা ঘটে আসছে। বিষক্রিয়ায় কোনো শিক্ষার্থীর মৃত্যু হয়নি। তবে তাদের অনেকেই শ্বাসকষ্ট, বমি বমি ভাব, মাথা ঘোরা ও ক্লান্তিতে ভুগছে। 


এ ঘটনায় নড়েচড়ে বসেছে তেহরানের প্রশাসন। শুক্রবার (৩ মার্চ) ইরানের দক্ষিণাঞ্চলে দেওয়া এক বক্তৃতায় রাইসি বলেন, বিষপ্রয়োগের সঙ্গে জড়িতরা ইরানের শত্রু।


তিনি বলেন, দেশের অভ্যন্তরে বিশৃঙ্খলা তৈরি ও অভিভাবক-শিক্ষার্থীদের মধ্যে ভয়-ভীতি তৈরি করতে এই কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে।

আরও খবর