ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত

প্রদীপ বালার কবিতা - চোখ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 06-03-2023 02:13:10 am

ইদানীং কারো চোখে চোখ রাখতে পারি না

রাস্তা দিয়ে হাঁটি আর চোখ বন্ধ করে পাশ কাটিয়ে চলে যাই।

অসাবধানতায় যদিওবা কখনো তাকিয়ে ফেলি দৈবাৎ

মুহূর্তে সরিয়ে নিই চোখ


যেমন চাকরির দাবীতে আন্দোলনরত যুবক-যুবতীদের চোখ

কিম্বা রাজনৈতিক বোমার আঘাতে ছিন্নভিন্ন লাশের চোখ

আমি আর তাকাতে পারি না


ফুটপাত থেকে উঠে দাঁড়িয়েছে যে ছেলেটি

যার ফুটপাত একটু একটু করে

দখল হয়ে যাচ্ছে উন্নয়নের জোয়ারে

যার চোখে লেগে আছে একরাশ ক্ষুধা

আমি তাকাতে পারি না


শস্যক্ষেতে ঘাম ঝরিয়ে যে কৃষক

বুনে চলে ম্যাকডোনাল্ডসের আটা

অথচ সরকারি রেশনের গমে যার পেট চলে

তাঁর চোখের দিকে তাকানোর সাহস ইদানীং আমার আর নেই।


বনগাঁ লোকাল ধরে চাকরির নামে বেরিয়ে এসে

যে মেয়েটা শরীর বেচে ফেরে গভীর রাতে

তাঁর ক্লান্ত অথচ কঠিন চোখের দিকে তাকাই

তেমন বুকের পাটা কই!


চোখ সরিয়ে নিয়ে আমি আকণ্ঠ ডুবে যাই

নেটফ্লিক্স আর ইউটিউবে

স্ক্রল করতে থাকি একের পর এক ফেসবুক রিলস

লাইক কমেন্টস লাভ হাহা-র জঙ্গল পেরিয়ে

এসে দাঁড়াই আয়নার সামনে…


অথচ কি আশ্চর্য,

নির্লজ্জের মতো আমি চেয়ে থাকি নিজের দিকে!

আরও খবর

6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২১ দিন ৫ ঘন্টা ৩৭ মিনিট আগে


6aad3c200ff72-180926072656.webp
শরৎ বিকেল - ইফতেখার রবিন

২৪ দিন ২০ ঘন্টা ৫৮ মিনিট আগে




deshchitro-6a7c71c1882b3-120826071441.webp
কাজী এহসানুল হক জিহাদের লেখা কবিতা "দরদাম"

৬১ দিন ২১ ঘন্টা ১০ মিনিট আগে



deshchitro-6a78e0324ad05-100826021650.webp
শ্রাবণের দিনে বৃষ্টি-রোদের খেলা

৬৪ দিন ১৪ ঘন্টা ৮ মিনিট আগে