আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

মোরেলগঞ্জে নানা আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নানা কর্মসূচির মধ্য দিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে।  দিবসের শুরুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন সর্বস্তরের মানুষ।

 দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় উপজেলা চত্বরে অবস্থিত জাতির জনকের মুর‌্যালে শ্রদ্ধা জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য্যনির্বাহী কমিটির সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন।  

পরে উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা  নির্বাহী অফিসার  এস এম তারেক সুলতান, বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইদুর রহমান, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে শ্রদ্ধা নিবেদন  করেন। এ ছাড়াও  পৌরসভাসহ বিভিন্ন সরকারি  বেসরকারি প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠান পৃথক পৃথকভাবে জাতির জনকের ম্যুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করে।

দিবসটি উপলক্ষে জাতির জনকের জীবনীর ওপর আলোচনা সভা, ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা, বিশেষ দোয়া মোনাজাত ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে উপজেলা প্রশাসন। 

এছাড়াও দিবসটি উপলক্ষে পৌরসভা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মসূচি পালন করেছে।



আরও খবর