হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন

শ্রীপুরে পিকনিক বাসে আগুন,রক্ষা পেল অর্ধশতাধিক যাত্রী


গাজীপুরের শ্রীপুরে ঢাকা- ময়মনসিংহ মহাসড়কে পিকনিকের বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন বাসে থাকা অর্ধশতাধিক যাত্রী।এতে মহাসড়কের দুপাশে তিব্র যানজটের সৃষ্টি হয়। 


বৃহস্পতিবার (৯ই মার্চ)সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার  মাওনা চৌরাস্তার পল্লী বিদ্যুৎ মোড়ে এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে অগ্নকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে বাসটির বেশির ভাগ অংশ পুড়ে যায়।


জানা যায়, গাজীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজ আয়োজনে ৭২জন ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের নিয়ে

ময়মনসিংহ ভালুকা ড্রিম ওয়ার্ল্ড পার্কে ফেরার পথে সৌখিন পরিবহনে মাওনা চৌরাস্তা এলাকায় পৌছালে বাসটির পেছন দিকে আগুন জ্বলে ওঠে। আগুন ধরামাত্রই গাড়িটি থামিয়ে দিয়ে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই আগুনে পুরো বাসটিতে ছড়িয়ে পড়ে। এ অবস্থায় স্থানীয়রা পানি ও বালি দিয়ে আগুন নিভানোর চেষ্টা করে পরে শ্রীপুর ফায়ার সার্ভিসকে জানালে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু এরই মধ্যে বাসের অধিকাংশ পুড়ে যায়। তবে আগুন লাগার সঙ্গে সঙ্গে সব যাত্রীকে বাস থেকে নামিয়ে দেওয়ায় অল্পের জন্য প্রাণে রক্ষা পান প্রায় অর্ধশতাধিক যাত্রী।



পিকনিকে যাওয়া ওই বাসের যাত্রী গাজীপুর অক্সফোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক মো. ইয়াকুব আলী বলেন,পিকনিক শেষ করে গন্তব্যের দিকে রওনা দেই। বাসটি ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পল্লী বিদ্যুৎ মোড়ে আসতেই বাসের পেছনে আগুন জ্বলে ওঠে। তাড়াতাড়ি সবাই বাস থেকে নেমে যাওয়ায় বাসের কোনো যাত্রীর ক্ষতি হয়নি।কী কারনে আগুন লাগছে তা বলতে পারব না।




শ্রীপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার আব্দুল মান্নান জানান, বাসে আগুন লাগার খবরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করে। প্রায় আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে এখনো কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়-ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।


মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, বাসে আগুনের ঘটনায় প্রায় আধাঘণ্টা মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ ছিল। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


Tag
আরও খবর