জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

এবার মেজাজ হারিয়ে ভক্তকে মারলেন সাকিব

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 10-03-2023 08:07:18 am

ঘরের মাঠে টি-টোয়েন্টির বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে অবিস্মরণীয় জয়ের গল্প লিখেছে শান্ত-মুস্তাফিজরা। তবে সাগরিকায় ম্যাচ শেষে এক অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়ে আবারও আলোচনায় এসেছেন বাংলাদেশ ক্রিকেটের বড় পোস্টার বয় সাকিব আল হাসান।  


গতকাল বৃহস্পতিবার (৯ মার্চ) ইংলিশদের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ শেষে সাকিব একটি ক্লথিং ব্র্যান্ডের প্রচারণায় হাজির হয়েছিলেন। অনুষ্ঠান শেষে ওই প্রতিষ্ঠান থেকে সাকিব যখন বের হয়ে গাড়িতে উঠবেন, তখনই ঘটে এক অপ্রীতিকর ঘটনা। তাকে ঘিরে রাখা ক্রিকেটপ্রেমী ভক্তদের মধ্যে একজন তার মাথায় থাকা ক্যাপ কেড়ে নেওয়ার চেষ্টা করেন।


ভক্তের এমন কান্ডে ফুরফুরে মেজাজে থাকা সাকিব হঠাৎই ক্ষিপ্ত হয়ে নিজের মাথার ক্যাপ দিয়ে আঘাত করে বসেন সেই ভক্তকে। পরবর্তীতে ভিড় ঠেলে গাড়িতে উঠে দ্রুত স্থান ত্যাগ করতে দেখা যায় দেশসেরা এই অলরাউন্ডারকে।


এর আগে সাকিবের নেতৃত্বে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম জয়ের স্বাদ পায় স্বাগতিক বাংলাদেশ। সাগরিকায় এদিন টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৬ রানের সংগ্রহ পায় জস বাটলারের দল। মাঝারি লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় টাইগাররা।


প্রথম তিন ওভারে স্কোরবোর্ডে ৩২ রান তুলেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। এরপর পাওয়ার প্লেতে এই দুই ব্যাটারকে হারিয়ে কিছুটা চাপে পরে টাইগাররা। তবে সেই চাপ সামলে বাংলাদেশের ইনিংসকে টেনে নিয়ে যান শান্ত ও অভিষিক্ত হৃদয়। সবশেষ ১২ বল হাতে রেখেই ৬ উইকেটের জয় পায় টাইগাররা।


এদিন ইংলিশদের বিপক্ষে ব্যাটিংয়ের পাশাপাশি বল হাতেও দ্যুতি ছড়িয়েছেন সাকিব। ব্যাট হাতে ২৪ বল খেলে করেছেন ৩৪ রান। আর বল হাতে ২৬ রান দিয়ে নিয়েছেন মূল্যবান একটি উইকেট।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৬ ঘন্টা ৫১ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে