জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসর মার্শের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 11-03-2023 05:32:39 am

প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন অস্ট্রেলিয়ার বাঁ-হাতি ব্যাটার শন মার্শ।২২ বছর শেফিল শিল্ডে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে খেলেছেন মার্শ। জাতীয় দলের হয়ে ৩৮টি টেস্ট খেলার অভিজ্ঞতা আছে ৩৯ বছর বয়সী ক্রিকেটারের। 



২০০১ সালে মাত্র ১৭ বছর বয়সে প্রথম শ্রেণির ক্রিকেটে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অভিষেক হয় মার্শের। গেল বছর অধিনায়ক হিসেবে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে শেফিল্ড শিল্ডের শিরোপা জিতেন মার্শ। ফাইনালে ভাই মিচেল মার্শের অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছিলেন তিনি।


২০২২-২৩ মৌসুমটিও খেলার ইচ্ছা ছিলো মার্শের। কিন্তু ইনজুরির কারনে গ্রীষ্মে শিল্ডের হয়ে মাত্র ১টি ম্যাচ খেলতে পারেন তিনি।


অবসর নিয়ে মার্শ বলেন, ‘আমার মনে হয় এটা সঠিক সিদ্ধান্ত । এই বিষয়ে আমি আমার স্ত্রী, বাবা এবং ভাইদের সাথেও আলোচনা করেছি। দারুণ একটি যাত্রা ছিল, আমি স্বপ্নেও ভাবিনি এখানে আমি ২২ বছর খেলবো।’


প্রথম শ্রেণির ক্রিকেটে ১৮৩ ম্যাচে ৩২টি সেঞ্চুরি ও ৫৮টি হাফ-সেঞ্চুরিতে ১২ হাজার ৩২ রান করেছেন মার্শ। তিন ফরম্যাট মিলিয়ে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ২৩৬ ম্যাচে সর্বোচ্চ ১২ হাজার ৮১১ রান করেছেন তিনি।

অস্ট্রেলিয়ার হয়ে ৩৮ টেস্টে ৬টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ২২৬৫ রান করেন মার্শ।

আরও খবর
6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

১৬ ঘন্টা ৫২ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৯ দিন ৬ ঘন্টা ২১ মিনিট আগে