চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী দেবহাটায় শামীম হত্যা মামলায় দুই আসামি আটক শেরপুরে তথ্য অধিকার ও সেবাপ্রাপ্তি বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত মা ইলিশ রক্ষায় পদ্মায় রাতভর যৌথ অভিযান, ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ

লাইভে চমক দিলেন 'পোড়ামন' জুটি সাইমন-মাহি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-08-2022 02:44:29 pm

সংগৃহীত ছবি

◾ বিনোদন ডেস্ক


সুপারহিট সিনেমা 'পোড়ামন'। গানে-গল্পে দর্শক মুগ্ধ করা এ সিনেমা দিয়ে অভিষিক্ত হয় সাইমন-মাহি জুটির। এরপর তারা জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া 'জান্নাত'সহ আরও কিছু সিনেমায় অভিনয় করেছেন।


এবার আসতে চলেছে তারই একটি, 'লাইভ'। সিনেমাটি আগামী ৯ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। এতে প্রথমবারের মতো তিন নায়কের বিপরীতে অভিনয় করেছেন মাহিয়া মাহি। তার সঙ্গে সাইমন ছাড়াও আদর আজাদ ও খাইরুল বাশারকে দেখা যাবে। 


সিনেমাটি নিয়ে মাহিয়া মাহি বলেন, ‘লাইভ’ সিনেমাটির গল্প আমার এতই ভালো লেগেছে যে করোনার মধ্যেও আমি শুটিং করেছি। সিনেমাটি থ্রিলার আমেজের। দর্শক আমাকে নতুনভাবে দেখবেন এখানে। সিনেমার গল্পটা এখন বলতে চাইছি না।'


সিনেমাটি নিয়ে সাইমন সাদিক বলেন, 'গত বছর একই সময়েই শাপলা মিডিয়ার তিনটি ছবিতে চুক্তিবদ্ধ হই আমি। তার মধ্যে একটি ছিল এটি। এতে টানা ১৬ মিনিট অভিনয় করেছিলাম, যার পুরো দৃশ্যটাই ছবিতে রাখা হয়েছে। আশা করছি এ সিনেমা দর্শকের মন ভরাবে।'


শামীম আহমেদ রনি পরিচালিত এই সিনেমার টিজার সম্প্রতি প্রকাশ হয়েছে। সেখানে দেখা যায়, একটি খুনের দায়ে ফেঁসে গেছেন মাহিয়া মাহি। তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়েন সাইমন সাদিক। তারপর ঘটতে থাকে নানা ঘটনা। 


সিনেমাটিতে আরও অভিনয় করেছে শিবা শানু, আমিন সরকার, সাবেরী আলম প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছে শাপলা মিডিয়া।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

১৬ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৭০ দিন ১৫ ঘন্টা ৫ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৭৫ দিন ২৩ ঘন্টা ৫৪ মিনিট আগে