ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ হুথি-সৌদি সংঘাতে মধ্যস্থতার প্রস্তাব দিলো ইরান লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে।

গাজীপুরে নারীসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার


গাজীপুরের টঙ্গী পশ্চিম  ইজতেমার এলাকা হতে ১৯৩৫পিচ ইয়াবা ট্যাবলেটসহ এক নারীসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব-১)। এ সময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ তিন হাজার তিনশত দশ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (১৫ই মার্চ) সকাল সাতটায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমার ০৭নং গেইট সংলগ্ন আন্তঃ জেলা ময়মনসিংহ বাস কাউন্টার এর সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার সায়মা আক্তার মীম(২০)ঢাকা মহানগরের যাত্রাবাড়ি এলাকার জাবেদ হোসেনের মেয়ে এবং মেহেদী হাসান রিয়াদ (২১)গাজীপুরের শ্রীপুরের কেওয়া পশ্চিম খণ্ড এলাকার হাসমত আলীর ছেলে।

র‍্যাব-১, স্পেশালাইজড কোম্পানী
পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার (কক্সবাজর- আব্দুল্লাহপুর-শিববাড়ী মোড়)থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস “MIAMI AIRCON” ( ঢাকা মেট্রো-ব-১৫-৬০৮১)কতিপয়
মাদক ব্যবসায়ী যাত্রী বেশে মাদকের একটি বড় চালান নিয়ে গাজীপুরের দিকে আসছে।

পরে গাজীপুর টঙ্গী পশ্চিম থানাধীন ইজতেমার ০৭নং গেইট সংলগ্ন আন্তঃ জেলা ময়মনসিংহ বাস কাউন্টার এর সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে আসামি মীম ও রিয়াদকে আটক করা হয়। এ সময় তাদের কাছে ১৯৩৫ পিচ ইয়াবাসহ দুইটি মোবাইল ফোন, মাদক বিক্রির নগদ তিন হাজার তিনশত দশ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানান,প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।তারা এও বলে জানান  তারা দীর্ঘদিন ধরে পরস্পরের সাথে যোগসাজশে কক্সবাজার
এলাকা হইতে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করিয়া গাজীপুর এলাকায় পাইকারী ও খুচরা মূল্যে ক্রয়-বিক্রয় করে আসছে বলে স্বীকার করে।তারা আরোও বলে জব্দকৃত ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের জন্য তারা কক্সবাজার থেকে গাজীপুর নিয়ে এসেছে।

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও খবর