খুলনার কয়রায় জমি বিরোধে রক্তক্ষয়ী সহিংসতায় নিহত ১ টাঙ্গাইলে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে ভয়াবহ সংঘর্ষ নিহত ১ অনুপ্রবেশ আশঙ্কায় সতর্ক সীমান্তরক্ষী বাহিনী ঈশ্বরগঞ্জের আনোয়ারুল হক জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত লাখাইয়ে মন্দিরে অপবিত্র মল ও শশ্মানে ভাংচুর, আতংকিত হিন্দু সমাজ । কলারোয়ায় বাল্যবিবাহ, মাদকদ্রব্য, ইভটিজিং ও শিশু নির্যাতন প্রতিরোধ বিষয়ে আলোচনা সাতক্ষীরায় র‍্যাবের অভিযানে এনজিওর ৮ লক্ষাধিক টাকা আত্মসাৎকারী গ্রেফতার শ্রীমঙ্গলে জাম্বুরাছড়ার বেহাল সড়ক সংস্কার ও পাকা করণের দাবিতে মানববন্ধন লাখাইয়ের বাজারে কলমিশাক নিয়ে বিরুধের জেরে সংঘর্ষে আহত_৩। বাঘায় পৌর প্রকৌশলী বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ শান্তিগঞ্জে পিএফজি-ওয়াইপিজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ‎হোসেনপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে দুটি ডায়াগনস্টিক সেন্টারকে সীলগালা যুবদলের কেন্দ্রীয় কমিটিতে আইন বিষয়ক সম্পাদক হলেন নূরে আলম সিদ্দিকী সোহাগ ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে যুবকের কারাদণ্ড, অভিযান অব্যাহত রাখার ঘোষণা ইউএনওর ঝিনাইগাতীতে অবৈধ বালু পাচার ঠেকাতে গিয়ে হামলার শিকার দুই বনকর্মী ঘাটাইলে নিখোঁজের চারদিন খাল থেকে বিএনপি নেতার লাশ উদ্ধার ‎সুন্দরবনে কোস্ট গার্ডের সফল অভিযান: অস্ত্র ও গুলিসহ আটক কুখ্যাত বনদস্যু বাহিনীর সদস্য জয়পুরহাটের পাঁচবিবিতে পিকনিকের বাসের চাকায় পিষ্ট হয়ে শিশুর মৃত্যু দেশে ফিরলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

কুড়িগ্রামে তাসের মাধ্যমে জুয়া খেলার অপরাধে ৬ যুবক আটক


কুড়িগ্রাম পৌর শহরে সংঘবদ্ধ হয়ে তাসের মাধ্যমে জুয়া খেলার সময় ৬ যুবককে হাতেনাতে  জুয়া খেলার সরঞ্জাম ও নগদ অর্থসহ আটক করেছে সদর ফাঁড়ি পুলিশ। 


শনিবার(১৮ মার্চ) সকালে শহরের পৌর শ্মশান  এলাকা থেকে তাদের আটক করা হয়। 



আটককৃতরা হলেন, পৌর শহরের শশ্মানঘাট এলাকার শ্রী সুমন শীল(২৫) মোঃ মিলন মিয়া (১৮),  মিস্ত্রিপাড়ার শ্রী আকাশ কুমার শীল  (২৬), দিনাজপুর জেলার চিরিরবন্দর থানার ডালিম কুমার রায় (২৯),গোরস্থান পাড়ার মোঃ জাকির হোসেন (২০), ও আরাফাত হোসেন (২৭)।



পুলিশ জানায়,কুড়িগ্রামে কিশোর অপরাধ হিসেবে আমাদের অনলাইন ও অফলাইনে জুয়া খেলার প্রবণতা কিছুটা বেড়েছে। এদের সাথে কম-বয়সী কিশোরাও যুক্ত হচ্ছে। আজ সকালে গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে এই ৬ জনকে হাতেনাতে আটক করা হয়। 



সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ শাহারিয়ার জানান, ওই ৬ যুবকের বির“দ্ধে জুয়া আইনে মামলা হয়েছে। এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।



জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রুহুল আমীন বলেন,'কুড়িগ্রামে আমরা প্রায় প্রতিদিনই প্রত্যন্ত অঞ্চলে জুয়ারুদের গ্রেফতার করছি। নানাভাবে মানুষকে সচেতন করছি। কুড়িগ্রাম জেলায় জুয়া নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।'




আরও খবর