সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয় আখতারুজ্জামান এখন দেশের ভুক্তভোগী-নির্যাতিত মানুষের নেতা : জামায়াতের আমির শফিকুর রহমান সরকারি সফরে অস্ট্রেলিয়া গেলেন সেনাপ্রধান মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান

মন কেড়েছে সাগর কন্যা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 18-03-2023 06:04:12 pm

ছবি: সুমুদ্রে লেখক ও যবিপ্রবিসাসের সদস্যরা।


 ◾ মোতালেব হোসাইন 


চাকরির মাধ্যমে মানুষের পকেট ভরে কিন্তু ভ্রমনের মাধ্যমে মানুষের আত্মা বিশেষত্ব লাভ করে। দীর্ঘ বিরতির পর যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি(যবিপ্রবিসাস) যাচ্ছে সাগরকন্যা কুয়াকাটাতে। সবার মধ্যে একধরনের চাপা উত্তেজনা, কখন পৌছাবো গন্তব্যে! 


যথারীতি সবায় আগে থেকে প্রস্তুতি গ্রহন পর্ব শেষ করে বাসের অপেক্ষায়। এরমধ্যে সদস্যদের মধ্যে মজার খুনশুটি। বিভিন্ন পুরাতন ঘটনার স্মৃতিচারন করতেই হাসির রোল পড়ছে দলে। 


সময় হতেই বাসে চড়ে বসলাম আমরা। বাস চলছে আর আমাদের খুনশুটি বেড়েই চলেছে। মাঝেমধ্যে একজনের গুনগুনিয়ে গাওয়া গানের সাথে সুর মিলাচ্ছে অন্যরা। বাসের অন্য যাত্রীরা ও আমাদের খুনশুটিতে মুগ্ধ। চলছে যবিপ্রবিসাস, চলছে খুনশুটি, বাড়ছে সাগর কন্যাকে কাছে পাওয়ার আকাঙ্খা।  


এরমধ্যে বাস বরিশাল এসে পৌছালো আর আমরা রাতের খাবার শেষ করলাম। আবার আমাদের পথচলা শুরু। এবার একেবারে আমরা সাগরকন্যায় চলে যাব। 


একরকম দুচোখ মিলাতেই বাস মামার ডাকাডাকি শুরু "চলে আসছে কুয়াকাটা, নামেন,নামেন"। বাস থেকে নামলো যবিপ্রবিসাস পরিবার। কিন্তু আমাদের আগে থেকে হোটেল বুক না করায় আমাদের এবারের গন্তব্য হোটেল বুক করা। চলছে হোটেল খোঁজার কার্যক্রম। 


দীর্ঘ খোঁজাখুজির পর আমরা আমাদের কাঙ্খিত হোটেল পেয়ে গেলাম। রাতে অল্প ঘুমিয়ে সকালে বিচ এ যাব এটা আমাদের পরিকল্পনা। যথারীতি সকালে সকল সদস্য নিজ উদ্যোগে ঘুম থেকে উঠে নিজেদের কার্যক্রম শুরু করে দিলো। 


আমরা ফুটবল নিয়ে রওনা দিলাম সাগরের উদ্দেশ্যে। সাগর পাড়ে যেতেই অন্যরকম অনুভূতি। এ যেন সৃষ্টিকর্তা নিজ হাতে ঢেলে সাজিয়েছেন তার সৃষ্টি। সাগরের বিশাল ঢেউ আচড়ে পড়ছে তীরে। ঢেউয়ের গর্জন মনে দিচ্ছে দোলা। অন্যান্য পর্যাটকরা মিলে যাচ্ছে ঢেউয়ের সাথে। আমরা ফুটবল নিয়ে গেছি তাই আমাদের প্রথম পরিকল্পনা ফুটবল খেলা।


যথারীতি যবিপ্রবিসাসের সভাপতি ও সাধারণ সম্পাদকের দলে আলাদা হয়ে আমরা আমাদের খেলা শুরু করলাম এবং খেলা শুরু হতে না হতেই এক মিনিটের মধ্যে গোল ব্যবধানে এগিয়ে গেল সাধারণ সম্পাদকের দল। উল্লাসে মেতে উঠলো তারা। দুই শুন্য ব্যবধানে এগিয়ে থেকে তারা খেলা শেষ করলো। 


এবার ঢেউয়ের সাথে মিশে যাওয়ার পালা। পাড় থেকে যবিপ্রবিসাস পরিবার দৌড়ে সাগরে আচড়ে পড়ল এবং মিশে গেলো সাগরের সাথে। রূপকথার গল্পের মতো ঢেউ আচড়ে পড়তে থাকলো আমাদের বুকে। আমরা মেতে উঠলাম খুনশুটিতে। 


ছবি: সুমুদ্রে লেখক ও যবিপ্রবিসাসের সদস্যরা। 


এরপর শুরু হলো বিভিন্ন অঙ্গভঙ্গির ফটো উঠানো। আমরা সাতরে সাগরের বেশ ভিতরে যাওয়ার চেষ্টা করেছিলাম। এবং গোসল করে হোটেলে ফিরলাম।  


গরম কাপড় পরে চললাম দুপুরের খাওয়ার উদ্দেশ্যে। খাওয়া শেষে এবারের গন্তব্য রাখাইন পল্লি। ভ্যানে করে যাওয়ার সময় সকলে কন্ঠ দিলো বিভিন্ন গানে। আমরা রাখাইন পল্লি থেকে কিছু কেনাকাটা করে আমাদের হোটেলে ফিরলাম। রাতে বসবে আড্ডার আসর..


তীরে আচড়ে পড়া ঢেউয়ের সাথে আমাদের আড্ডার আসর চলছে। ঢেউয়ের শব্দের সাথে মিশে যাচ্ছে যবিপ্রবিসাসের গানের গলা। কেউ বা মনের উৎফুল্লতায় ঢেউয়ের সাথে পা মিলাচ্ছেন। কেটে যাচ্ছে রাত। আমরা চলে এলাম হোটেলে।


এভাবেই সাগরকন্যা যবিপ্রবিসাসের সাথে মিলে মিশে বন্ধনে সম্পৃক্ত হলো। আমরা ধরে রাখলাম স্মৃতি। এ এক নবীন মেলবন্ধন। 


আরও খবর


deshchitro-6ab375a3cd97b-230926124555.webp
ফাতেহা-ই-ইয়াজদাহম কি ও কেন

১১ দিন ৩ ঘন্টা ৮ মিনিট আগে


deshchitro-6aa961a569e89-150926091757.webp
শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

১৮ দিন ১৮ ঘন্টা ৩৬ মিনিট আগে