গোয়ালন্দে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শ্যামনগরে শতেক রকমের কুড়িয়ে পাওয়া শাক-পাতার মেলা কটিয়াদীতে আওয়ামীলীগের নৈরাজ্য,সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত শ্রীমঙ্গলে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির শোডাউন ও সমাবেশ ঝিনাইগাতীর সন্ধ্যাকুড়া সূর্যের হাসি যুব সংগঠনের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সাংবাদিক আলতাফ হোসেন বাবু'র পিতা মোঃ আবিদার রহমান'র দাফন সম্পন্ন শেরপুরের ধলা ইউনিয়নে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত আশাশুনির প্রতাপনগরে বেড়িবাঁধে ফের ভাঙন, আতঙ্কে ৪০ হাজার মানুষ। পোশাকশ্রমিকের ন্যায্য মজুরি ১৮৫৭৮-২৪২০৪ টাকার প্রস্তাব সিপিডির ঝিনাইগাতীতে দোয়েল জাগ্রত মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত নালিতাবাড়ী সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, ১২ বাংলাদেশি আটক লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা সালেহ উদ্দিন আহমেদ এর প্রথম মৃত্যু বার্ষিকীতে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত। রাজনৈতিক প্রভাব খাটিয়ে জমি দখলের অভিযোগ জাতীয় যুব পুরস্কার বিজয়ী লালপুরের কৃতি সন্তান রায়হানকে সংবর্ধনা ময়নাতদন্তে বেরিয়ে এলো নুহা হত্যার রহস্য, বিচারের দাবিতে মানববন্ধন গোয়ালন্দে এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণে অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ ইসলামপুরে সার বিক্রির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ধানশাইল মহারশি মহিলা উন্নয়ন সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত ঘোষণা যখনই হোক, ১ ডিসেম্বর থেকে পোশাকশ্রমিকদের নতুন মজুরি কার্যকর: মজুরি বোর্ড মিরসরাইয়ে কৃষকদলের শতাধিক নেতাকর্মী পেলেন গামছা ও কাছি

আবারও ব্যালিস্টিক মিসাইল ছুড়লো উত্তর কোরিয়া

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-03-2023 06:16:24 am

উত্তর কোরিয়া আবারও দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক মিসাইল ছুড়েছে। সোমবার (২৭ মার্চ) মিসাইল ছোড়ার কথা নিশ্চিত করে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী। সিউল ও ওয়াশিংটনের পাঁচ বছরের মধ্যে বৃহত্তম সামরিক মহড়া চালানোর কয়েকদিন পরেই এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া হলো।


উত্তর কোরিয়া সব সময়ই ওই অঞ্চলে সামরিক মহড়ার বিরোধিতা করে আসছে। এটিকে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার আগ্রাসন বলেও অভিহিত করেছে কিম জং উন প্রশাসন। এ মাসের শুরুতে কিম জং উন সামরিক বাহিনীকে প্রয়োজনে একটি ‘প্রকৃত যুদ্ধ’ প্রতিরোধ করার কথাও বলেছিলেন।


দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) বলছে, ‘আমাদের সামরিক বাহিনী উত্তর হাওয়াংহাই প্রদেশের জুংওয়া এলাকা থেকে সকাল ৭টা ৪৭ মিনিটে পূর্ব সাগরের দিকে ছোড়া দুটি স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সনাক্ত করেছে।’


জেসিএস এক বিবৃতিতে আরও জানিয়েছে, ‘আমাদের সামরিক বাহিনী দক্ষিণ কোরিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সহযোগিতার মাধ্যমে মহড়ার জেরে নজরদারি ও সতর্কতা জোরদার করেছে।’


মার্কিন যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার ‘ফ্রিডম শিল্ড’ নামে বৃহত্তম সামরিক মহড়া চালানো হয় ২৩ মার্চ পর্যন্ত। দেশ দুটির নিরাপত্তাজনিত কারণে এ ধরনের মহড়াকে উত্তর কোরিয়া ২০১৮ সাল থেকে হুমকি হিসেবে দেখছে।


উত্তর কোরিয়া ২০২২ সালে ৭০ টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে যার মধ্যে মার্কিন মূল ভূখণ্ডে পৌঁছানোর সম্ভাব্য রেঞ্জসহ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল।


পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।

আরও খবর
6afa9d6eaab73-161126120638.webp
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

২ দিন ২০ ঘন্টা ২৬ মিনিট আগে