ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা।

জবিতে প্রথম বিভাগ ছাত্রলীগের উদ‍্যোগে ইফতারি বিতরণ



পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে পথশিশু ও দু:স্থদের মাঝে ইফতার বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ শাখার নেতা-কর্মীরা।


বৃহস্পতিবার (৩০ মার্চ) বিকেল ৫ টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় অর্ধশতাধিক পথশিশু, দিনমজুর, অসহায় ও দুস্থদের মাঝে ইফতার বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।



এ সময় উপস্থিত ছিলেন ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন এবং সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহমেদ রওনক, বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ কর্মী তামিম ইকবাল সহ আরো অনেক নেতাকর্মী।


ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগের সভাপতি আকরাম হোসেন বলেন, আমরা ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে গরীব ও দুস্থদের মধ্যে ইফতার বিতরণ কার্যক্রম করেছি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইন ভাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের দিকনির্দেশনা ও সহযোগিতা করার জন্য। ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগ সবসময় দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী ও স্মার্ট বাংলাদেশ বিনির্মানে দৃঢ় প্রত্যয়ী।


ভূগোল ও পরিবেশ বিভাগ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইমতিয়াজ আহমেদ রওনক বলেন,পবিত্র মাহে রমজান উপলক্ষে গরীব-দু:খী খেটে খাওয়া মানুষ ও পথচারীদের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নির্দেশনায়,


ভূগোল ও পরিবেশ ছাত্রলীগের উদ্যোগে আজকে ইফতার বিতরণ কর্মসূচী নেয়া হয়েছে। অসহায় মানুষের পাশে থেকে সবসময় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ছাত্রলীগ। সাধারণ মানুষের যেকোন প্রয়োজনে, সংকটে সবসময় পাশে থাকবে ছাত্রলীগ।



উল্লেখ্য, তাদের এই মহৎ উদ‍্যোগে সন্তুষ্টি প্রকাশ করেছেন শাখা ছাত্রলীগ ও ক‍্যাম্পাসের সাধারণ শিক্ষার্থীরাও। এই মাসে নানা কল‍্যাণমূলক কাজেরও পরিকল্পনা নিয়েছেন এই বিভাগের ছাত্রলীগ কমিটি। 


আরও খবর